শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিধবার নির্মানাধীন ঘরে প্রভাবশালীর টিন
প্রথম পাতা » অপরাধ » বিধবার নির্মানাধীন ঘরে প্রভাবশালীর টিন
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিধবার নির্মানাধীন ঘরে প্রভাবশালীর টিন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দূর্বাকুন্ডু গ্রামে। স্বামীর কেনা জমিতে ঘর নির্মান করছিলেন বিধবা মিনারা বেগম। লিলটন পর্যন্ত পিলার উঠানোর পর তার উপর টিনের চাল তুলে দিলেন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি। ওই জমিতে অংশ দাবি করে প্রভাবশালী হাবিবুর রহমান এই নির্মানাধীন ঘর দখল করে নিয়েছেন। আর বিধবা ওই নারী প্রশাসন সহ সকলের দরজায় প্রতিকার চেয়ে কড়া নাড়ছেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন। বিধবা অভিযোগ করেন, বাজারের জায়গাটি মাত্র ৫ বছর আগেও জঙ্গল ছিল। ৫৬০ দাগের ৪৫ শতক জমিও জঙ্গল আর গর্ত ছিল। যেখানে কোনো চাষাবাদ হতো না। ওই এলাকার মেম্বর ছিলেন তাদেরই গ্রামের আলাল উদ্দিন। পর পর দুইবার তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। ১৯৯৮ সালের ২ আগষ্ট মাত্র ৩২ বছর বয়সে তিনি চরমপন্থী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। দুর্বাকুন্ডু গ্রামের যে স্থানটিতে বাজার গড়ে উঠছে সেখানে ওই মেম্বার ১৮ শতক জমি কেনেন। স্বামীর মৃত্যুর পর যে জমিটা তার বিধবা স্ত্রী মিনারা খাতুনের দখলে রয়েছে। এলাকাবাসি আবু বক্কর জানান, মিনারা বেগম ওই জমিতে একটা ঘর তুলেছেন। কিন্তু পার্শ্ববর্তী চতুরপুর গ্রামের হাবিবুর রহমান টিনের একটি চাল উঠিয়ে সেটা দখল করে নিয়েছেন। যা খুবই দুঃখজনক। বিধবা মিনারা বেগম জানান, তার স্বামীর মৃত্যুর মাত্র ১০ দিন পূর্বে চতুরপুর গ্রামের আব্দুল আলিম বিশ্বাসের নিকট থেকে সাবেক দাগ ৫৬০ ও বর্তমান দাগ ৪৪৬ এর ১৮ শতক জমি ক্রয় করেন। এই জমিতে তিনি বিভিন্ন গাছ লাগিয়েছিলেন। নানা সময় নানা ভাবে চাষাবাদ করতেন। সম্প্রতি সেখানে তিনি পাঁকা ঘর নির্মান শুরু করেন। প্রায় ৪ লাখ টাকা ব্যয় করে এই ঘরের কাজ চালিয়ে যাচ্ছিলেন। গত শুক্রবার হঠাৎ করে চতুরপুর গ্রামের হাবিবুর রহমান সেই ঘরের পিলারের উপর টিনের চাল বসিয়ে দিয়েছেন। এই জমি তার দাবি করে তিনি এভাবে তার ঘরটিও দখল করে নিয়েছেন। মিনারা খাতুন জানান, বিষয়টি নিয়ে তিনি কোটচাঁদপুর থানা পুলিশের কাছে গিয়েছিলেন। কিন্তু তারা কোনো সমাধানের ব্যবস্থা করেনি। দখলদারের টিনের চালও উচ্ছেদ করা হয়নি। এখন তিনি ওই জমিতে যেতে পারছেন না। এ বিষয়ে হাবিবুর রহমান জানান, মেম্বার আলাল উদ্দিন ১৮ শতক জমি আব্দুল আলিমের নিটক থেকে ক্রয় করলেও প্রকৃতপক্ষে আব্দুল আলিম ৭ শতক জমির মালিক। সিএস রেকর্ডে আব্দুল আলিমের নামে বেশি রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে তারা রেকর্ড সংশোধন করেছেন। এখন ৭ শতক জমির মালিক মিনারা বেগম। ঘর দখল সম্পর্কে তিনি জানান, মিনারা যখন প্রথম ঘর শুরু করেন তিনি বাঁধা দিয়েছিলেন। কথা না শোনায় এখন দখল নিয়েছেন। মিনারা যে ৭ শতক জমি পাবেন তা যে কোনো এক পাশ থেকে নিতে হবে, এভাবে জমির মাঝামাঝি ঘর করতে সে পারে না বলে জানান হাবিবুর রহমান। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি শোনার পর তিনি একজন কর্মকর্তা পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। দুইপক্ষকে নিয়ে একটা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জিনি জানান।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ