শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » এফএনএফ ফার্মাসিউটিক্যালস কোম্পানির ২’শ কর্মচারীর বেতন বন্ধ : মানবেতর জীবন
প্রথম পাতা » অপরাধ » এফএনএফ ফার্মাসিউটিক্যালস কোম্পানির ২’শ কর্মচারীর বেতন বন্ধ : মানবেতর জীবন
মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এফএনএফ ফার্মাসিউটিক্যালস কোম্পানির ২’শ কর্মচারীর বেতন বন্ধ : মানবেতর জীবন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.১২ মি.) ঝিনাইদহের এফএনএফ ফার্মাসিউটিক্যালস কোম্পানির ২শত কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে চলছে তাদেও মর্মান্তিক মানবেতর জীবন ! বেশ কয়েক দিন আগে একটি অচেনা নম্বর থেকে কল এলো। মোবাইল কল রিসিপ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে একটি অচেনা কণ্ঠে কান্নার সুরে বলল, আমি ঝিনাইদহের এফএনএফ ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে চাকুরী করি। প্রায় ৬ মাস যাবত বেতন পাই না। স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সন্তানদের পড়ানো বন্ধ হয়ে যাচ্ছে ঘরে খাবার নেই, কোন দোকানদার এখন আর বাকি দেয় না। প্রায় ১২/১৪ বছর আছি কোম্পানির নিকট ১৪ মাসের বেতন পাব। ৫০০ টাকার জন্য ঠ্যাঙ ভেঙ্গে দাঁড়ায়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা তারপরেও পাওয়া যায় না। এই নিয়ে বেশী কথা বললে কোন টাকা না দিয়ে কোম্পানি থেকে বের করে দেয়। কি করব এখন অন্য কোথায় যাওয়ার জাগা নেই। আমার কথা যদি আপনি গোপন না রাখেন তাহলে জানতে পারলে ঘাড় ধরে বের করে দেবে। এখন যাব কোথায়? বউ বাচ্ছা কি খাবে ? তখন আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। এ সময় সে আরো জানায় যে, তাদের বেতন দেওয়া হয় হাতে হাতে। বেতনের খাতায় কোন স্বাক্ষর করা হয় না। নেই কোন ব্যংক হিসাব। ইচ্ছা করলেই প্রমান করতে পারবে না যে, সে কত টাকা অফিস থেকে নিয়েছে। কত টাকা অফিসের কাছে পাওনা আছে ? ঘটনা জানার পর গত শনিবার আমরা কয়েক জন দুপুর ১২ টার দিকে গেলাম এফএনএফ ঔষুধ কোম্পানিতে। প্রবেশ পথে পরিচয় দেওয়ার পর প্রবেশ বাধা পেলাম। সরেজমিনে গিয়ে জানাযায়, ঝিনাইদহের এফ এন এফ ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রায় ২ শত কর্মচারী ও কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্ধ হয়ে যাচ্ছে তাদের সন্তানদের পড়ালেখা। কেউ কেউ চাকুরী ছুটির পরে অন্য কাজ করে কোন রকম জীবনযাপন করছে। জানা গেছে, কোম্পানীটি ২০০০ সালে ঝিনাইদহের নগরবাতান এলাকায় প্রথম তাদের কার্যক্রম শুরু করে। প্রথম দিকে তারা গবাদি পশুর ঔষুধ উৎপাদন করলেও বর্তমানে তারা মানুষের ঔষুধ উৎপাদন শুরু করে। বর্তমানে কোম্পানিটি ৬০টির অধিক প্রডাক্ট উৎপাদন করছে। নতুন এ প্রজেক্ট চালুর কথা বলে মালিক পক্ষ কর্মচারীদের বেতন দীর্ঘ ৬ মাস থেকে শুরু করে অনেকের ১৪ মাস পর্যন্ত বেতন বকেয়া রেখেছে। যে সকল দোকানে তারা বাকিতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতো তারা আর তাদেরকে মালামাল দিতে চাইনা। প্রতিনিয়ত তারা পাওনাদারদের কাছে লাঞ্চিত হচ্ছে। এ প্রতিষ্ঠানে চাকরীতে কোন নিয়োগপত্র বা যোগদান পত্র দেওয়া হয় না। চাকরীর কোন নিশ্চয়তা না থাকায় তারা নিরবে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। বেতন ভাতা লেনদেনে কোন স্বাক্ষর বা রেভিনিউ ষ্ট্যাম ব্যবহারও করা হয় না। মাস শেষে সুপারভাইজারের কাছে নগদ অর্থ দিয়ে দেয়। সুপারভাইজার কর্মচারীদের মধ্যে বন্টন করে দেয়। আর্থিক লেনদেনের কোন প্রমানাদি কোন কর্মচারীকে দেখানো হয়না। কয়েকজন শ্রমিকেরও লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে। একই কারনে এর পূর্বে একবার শ্রমিক অসস্তোষের ঘটনাও ঘটেছিলো তখন মালিকপক্ষ কিছু বকেয়া বেতন পরিশোধ করে। তখন শ্রমিকরা মালিক পক্ষের আশ^াসে আন্দোলন সাময়িকভাবে বন্ধ করেছিলো। তরিকুল নামের একজন কর্মকর্তার সাথে কথা হলে সে জানায়, কিছুই বলতে পারবো না শুধু বলল যে, এম ডি স্যার দেশের বাহিরে আসলে সকলের বেতন দিয়ে দেবে। তাছাড়া মাঝে মাঝে তো একটি পরিবারের মাঝেও সমস্যা হয়। আমারা হিউম্যান প্রডাকশনে যাওয়ার পর আমাদের একটু সাময়িক সমস্যা হয়েছে। সে আরো জানায়, প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলতে হলে দুই দিন পরে আসবেন। কারখানার পাশের একটি চায়ের দোকানদার জানায়, ঔষুধ কোম্পানির কর্মচারীদের বেতন দেয় না। ওদের কোন মাল বাকি দিলে তা আর পাওয়া যায় না। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, রোজার মাসে ও ইদুল ফিতর তাদের পরিবার গুলি খুবই অসহায় অবস্থার মধ্যে দিয়ে ঈদ কাটিয়েছে। তবে বেতনের টাকা না দিলেও বোনাসের টাকা দিয়েছে। এ ভাবেই চলছে ঝিনাইদহ এফ এন এফ ফার্মাসিউটিক্যালস কর্মচারীদের ৬ মাস থেকে ১৪ মাস পর্যন্ত বেতন বকেয়া, মানবেতর জীবন যাপন করছে ২০০টি পরিবার। এ ব্যাপারে আসহায় শ্রমিকরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)