শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » মুসলিম সম্প্রদায়ের মসজিদ নির্মানের জন্য হিন্দু ধর্মের জগবন্ধু ঘোষ এর জমি দান
মুসলিম সম্প্রদায়ের মসজিদ নির্মানের জন্য হিন্দু ধর্মের জগবন্ধু ঘোষ এর জমি দান
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) ঝিনাইদহ কালীগঞ্জে এক প্রবীন ব্যক্তি সনাতন হিন্দু ধর্ম পরিবারের সন্তান হয়ে ও মুসলিম পরিবারের দু,বার ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য জমি দিয়ে আলোচিত ব্যাক্তি হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার বারোপাকিয়া গ্রামের জগবন্ধু ঘোষ সনাতন পরিবারের সন্তান কিন্তু এলাকায় মুসলিম সম্পদায়ের মসজিদ নির্মানের জন্য নিজের ৮ শতক জমি দান করে এলাকার মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বারোপাখিয়া গ্রামে জন্ম জগবন্ধু ঘোষের। পেশায় কৃষক হলেও তেমন আর্থীক স্বচ্ছল বিদ্যান ব্যক্তি ছিলেন না। কিন্ত তিনি ছিলেন মানবীক জ্ঞান সম্পন্য একজন পরউপোকারী নির্ভেজাল খাটি মানুষ। যে মানুষটার মধ্য গরীব দুঃখি মানুষের জন্য ছিলো পরম ভালবাসা ভরা একটি মন। তিনি পবিত্র ধর্ম ইসলামের অনুসারী না হলেও তার এলাকার গরীব মুসলিম সম্পদায়ের ভায়েদের ধর্ম কর্ম পরিচালনা করার যে কষ্ট তা দেখে চুপ করে বসে থাকতে পারেনি তাই নিজের সম্পতির অংশের ৮ শতাংশ জমি নিজ গ্রামের মুসলিম সম্পদায়ের মসজিদ নির্মানের জন্য দান করেন। তিন এই সহানুভবতার পরিচয় দিয়ে কালীগঞ্জ বাসীর কাছে এক অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন। তার মসজিদ নির্মানের জমি দান এলাকার মানুষের মাঝে ব্যাপক আলোচনার জম্ম দেয়, তিনি ইতিপূর্বে পাশে নরেন্দ্রপুর গ্রামে ঈদগাঁ নির্মানেও তিনি জমি দান করেন। এলাকার সকল মানুষ তার এই মহৎ কাজটির জন্য সকলেই মন থেকে শুভকামনা সহ তাকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানান। এবিষয়ে সরাসরি বৃদ্ধ জগবন্ধু ঘোষের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এলাকায় মুসলিম পরিবারে ঈদের নামাজ ও মসজিদ করার জন্য কেউ জমি দিতে রাজি না হবার কারনে আমি নিজেই জমি দু,টি দান করেছি। দু,টি ধর্মীয় প্রতিষ্ঠানে জমি দিতে পেরে আমি খুব খুশি।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা