মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বিশ্বনাথে ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ছাত্রদল কর্মী আটক
বিশ্বনাথে ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ছাত্রদল কর্মী আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০১মি.) ফেসবুকে প্রতিনিয়ত সরকার, রাস্ট্র ও পুলিশের বিরুদ্ধে অশ্লীল এবং উস্কানীমূলক স্ট্যাটাস দেয়ায় আলী আহমদ শামীম নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের শফিক মিয়ার পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী। সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় রাজাগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদল কর্মী আলী আহমদ শামীম সরকার, রাস্ট্র ও পুলিশের বিরুদ্ধে অশ্লীল এবং উস্কানীমূলক স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করে আসছে। এর প্রেক্ষিতে সোমবার রাতে থানার এসআই স্বাধীন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে রাজাগঞ্জ বাজার থেকে আটক করে নিয়ে আসে। আটকের সময় পুলিশের কাজে বাঁধার সৃস্টি করে এই ছাত্রদল কর্মীর সহযোগিরা।
আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।





সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন