শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ট্রাফিক আইন চলে পুলিশ টোকেনে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ট্রাফিক আইন চলে পুলিশ টোকেনে
বৃহস্পতিবার ● ৯ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাফিক আইন চলে পুলিশ টোকেনে

---বিশ্বনাথ প্রতিনিধি  :: (২৫ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৯মি.) আইন সবার জন্য সমান! এই স্লোগান সামনে রেখে গত ৬ আগষ্ট থেকে চলছে ট্রাফিক সপ্তাহ। নিরাপদ সড়ক আন্দোলনের দাবি পূরণ করতে নতুন আইন তৈরী হচ্ছে। ইতিমধ্যেই মন্ত্রী সভায় প্রস্তাব পাস করা হয়েছে। আগামী সংসদ অধিবেশনে প্রস্তাব টি পাস করা হবে।
যে আইন নিয়ে ছাত্র আন্দোলন করা হচ্ছে, তার মধ্যে অন্যতম ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, রোড পারমিট।
এগুলো দেখার দায়িত্ব ট্রাফিক পুলিশের। কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, রোড পারমিট পরিবর্তে প্রতি মাসে ৫শত-১২শত টাকার “স্টিকার” (পুলিশ টোকেন) বিক্রি করাচ্ছে ট্রাফিক পুলিশ। তাদের নির্দিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্টিকার গাড়ির সামনের গ্লাসে লাগানো হলে ট্রাফিক সার্জেন্ট সিগন্যাল করবে না। এই স্টিকার ক্রয় করলে গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স না হলে চলবে। রেজিস্টেশন হউক বা নাইবা হউক স্টিকার থাকতে হবে। যদি কোন চালক এই স্টিকার না ক্রয় করেন- তাহলে যতই বৈধ্য কাগজপত্র হউক , তাকে হয়রানির স্বীকার হতেই হবে। এই স্টিকার এর জন্য একেক লাইনে এক একজন দায়িত্ব পালন করছেন।
ট্রাফিক পুলিশ যেকোন গাড়ি দাড় করিয়ে ১০ টাকা থেকে হাজার টাকা আদায় করতে দেখা যায়।

অনুসন্ধানে দেখা যায়- সিলেট জেলায় বিভিন্ন রোডে প্রতিটি অটোরিকশা গাড়ির সামনের গ্লাসে বিভিন্ন নামের স্টিকার রয়েছে। যেমন- দৈনিক আজকের জনবাণী, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন, দক্ষিণ সুরমা ভূইয়ার পাম্প ভার্থখলা, দক্ষিণ সুরমা সিলেট, “T” SA-10 ইত্যাদি। একেক লাইনের জন্য একেক ধরনের স্টিকার করা হয়েছে। প্রতি মাসে এই স্টিকারের রং এবং মার্কা বদলি করা হয়। অনেক স্টিকারে তারিখ ও মাসের নাম উল্লেখ করা থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন- একি নামের স্টিকারের মধ্যে কখনো বিশ্বকাপ, কখনো আপেল, কখনো কবুতর প্রতীক দেখা যায়।

এসব স্টিকার (পুলিশ টোকেন) লাগানো গাড়ি কখনো ট্রাফিক সার্জেন্ট সিগন্যাল করবে না। কারণ- এই স্টিকারের মালিক প্রতি মাসে ট্রাফিক সার্জেন্ট ও উচ্চ পদস্থ কর্মকর্তা কে বড় অংকের টাকা দিয়ে আসছে। ওদের সাথে অনেক সাংবাদিক ও রাজনীতি নেতা জড়িত রয়েছেন। যার কারণে- তাদের দেওয়া স্টিকার ওয়ালা গাড়ি ধরতে পারবেন না। বিশ্বরোড সহ তাদের দেওয়া নির্দিষ্ট সীমানায় গাড়ি চালাতে পারবে।
ক্রেতা হয়ে এই স্টিকার গুলোর মালিক- সাংবাদিক শামীম ও আছাব এর সাথে মোবাইলে কথা বলে তার সত্যতা পাওয়া যায়।
প্রথমে দক্ষিণ সুরমা ভূইয়ার পাম্প ভার্থখলা স্টিকারের মালিক আছাবের সাথে যোগাযোগ করলে- তিনি অফিসে যাওয়ার কথা বলেন।
দ্বিতীয়ত সাংবাদিক শামীমের সাথে মোবাইলে যোগাযোগ করলে, তিনি জানান- ১২ শত টাকা দিয়ে ১ মাসের জন্য একটি স্টিকার দেওয়া হয়। যদি নিতে চান, তাহলে বিকাশে টাকা পাঠাতে হবে। পরে বিশ্বনাথ একটি দোকান থেকে স্টিকার সংগ্রহ করতে হবে। ঐ দোকানে ফোন করে জানিয়ে দিবেন। তিনি আর বলেন- যদি সার্জেন্ট গাড়ি ধরে- বড় ভাই সাংবাদিক শামীমের গাড়ি বলে দিলে সার্জেন্ট গাড়ি ছেড়ে দিবে।
তবে দৈনিক আজকের জনবাণী সম্পাদক মোস্তফা কামালের সাথে মোবাইলে যোগাযোগ করলে, প্রথমে বলেন- এই স্টিকার আমার ছোট ভাই দিতে পারে। পরে আমাকে চিনে পেলার পর বলেন- স্টিকার বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা। তবে এরকম স্টিকার বিক্রি করছে হাইওয়ে পুলিশ সহ অনেকে সার্জেন্টের নাম প্রকাশ করেন।
সরেজমিনে দেখা যায়- দৈনিক আজকের জনবাণী, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন স্টিকারের মধ্যে মোস্তফা কামাল ও শামীমের মোবাইল নাম্বার রয়েছে।
অটোরিকশা মালিক ও চালকের মধ্যে অনেকে জানান- এই সব স্টিকার না হলে বিশ্ব রোড ও শহরে গাড়ি চালানো যায় না। তাই প্রতি মাসে ৫শত টাকা থেকে ১২শত টাকা দিয়ে দালাল দের মধ্যে স্টিকার কিনে নিতে হয়। তাহলে নিশ্চিন্তে গাড়ি চালানো যায়। আর কোন ট্রাফিক বা সার্জেন্ট আমাদের কে সিগন্যাল করবে না।
আমাদের সিলেট জেলায় প্রায় ৪০ হাজার অটোরিকশা আছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট অফিস থেকে জানা যায়- ২১ হাজার ২৩২ টি অনটেস্ট রয়েছে। তালিকা ভুক্ত ছাড়া তো আরো অনেক রয়েছে। যদি গড় ২৫ হাজার অটোরিকশা ১ হাজার টাকা করে একটি স্টিকার ক্রয় করে, তাহলে প্রতি মাসে আড়াই কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ট্রাফিক সার্জেন্টের কর্মকর্তারা।
এখন আসি আমাদের সিলেট বিভাগে ৪ টি জেলায় এক থেকে আড়াই কোটি টাকা করে হলে ৮-১০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ট্রাফিক সার্জেন্ট সহ তাদের সহচরা।
এদিকে অটোরিকশা যদি রেজিস্টেশন করার সুযোগ থাকতো, তাহলে সিলেট জেলায় ২১ হাজার ২৩২ টি গাড়ি থেকে সরকার রাজস্ব পেতো প্রতি গাড়ি থেকে প্রায় ১৫-১৮ হাজার টাকা করে। সাথে প্রতি বৎসরে রোড পারমিট বাবত ৭-৯ হাজার টাকা করে। অতএব সরকার কয়েক শত কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সারা বাংলাদেশ থেকে সরকার একদিকে রোড পারমিট, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্সের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার কোটি টাকা হতে পারে?
সরকার এই সব গাড়ি রেজিস্টেশন বন্ধ করায় যেমন অটোরিকশা গাড়ির মালিকরা চরমভাবে ভোগান্তি করছেন। মধ্যভাগে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। তার খবর নাই…





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ