বৃহস্পতিবার ● ৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শীর্ষক কর্মশালা ১১ আগস্ট
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শীর্ষক কর্মশালা ১১ আগস্ট
প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১১ আগস্ট শনিবার সকাল ৯ ঘটিকায় ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ (APA- Annual Performance Agreement) সংক্রান্ত Annual Performance Management: Bangladesh Perspectiveশীর্ষক এক কর্মশালার আয়োজন করবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ।
সভাপতিত্ব করবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এর রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমা ।
কর্মশালায়সরকারি কর্ম সম্পাদনব্যবস্থাপনা পদ্ধতি, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্পাদিত ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’এবং সুশাসন নিশ্চিত করার জন্য আবশ্যকীয় কৌশলসমূহ ও অন্যান্য কর্মপন্থার পাশাপাশি ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ সম্পর্কে আলোকপাত করা হবে।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ও কর্মকর্তাগণ। কর্মশালাটি রাঙামাটি শহরের পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।





রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা