সোমবার ● ১৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
গাজীপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০১মি.) গাজীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন এবং অপরজনের তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
১৩ আগস্ট সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মোঃ ফারুক আলম (৩৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। রায়ে একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
অপর আসামি একই উপজেলা সদরের শ্রী শ্যামাপদ চৌহানের ছেলে শ্রী দুলাল চৌহানকে (৫০) তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা ২০০৮ সালের ২১ মার্চ রাতে অভিযান চালিয়ে শ্রীপুরের লোহাগাছিয়া এলাকা থেকে ফারুক আলমকে ৭৩ বোতল এবং দুলাল চৌহানকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়।
শ্রীপুর থানা পুলিশ তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক ওই দন্ড ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পিপি এডভোকেট মোঃ হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে এডভোকেট মোঃ আবুল হাশেম মামলা পরিচালনা করেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা