শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫১মি.) গাজীপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার পিপিএম এর সাথে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ আগস্ট মঙ্গলবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নতুন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম সাংবাদিকদের কাছে তার পরিচয় উপস্থাপন করেন। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

পরিচয় পর্ব শেষে মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সভাপতি নাসির আহমেদ, মুকুল কুমার মল্লিক, মো. মুজিবুর রহমান ও মো. মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, মো. আমিনুল ইসলাম, সাংবাদিক ফজলুল হক মোড়ল, শরীফ আহমদ শামীম, মো. ইজাজ আহমেদ মিলন, মো. মনিরুজ্জামান, বেলাল হোসেন, রেজাউল বারী বাবুল ও তানজিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ.রাসেল শেখ, গোলাম সবুর, পংকজ দত্ত, আমিনুল ইসলাম ও এএসপি সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা, নানান ধরনের অভিযোগ, ও অনিয়ম তুলে ধরে এগুলো সমাধানে পুলিশ সুপারের ত্বরিৎ হস্তক্ষেপ কামনা করা হয়।

পুলিশ সুপার তার বক্তব্যে গাজীপুরের ঐতিহ্য তুলে ধরে বিরাজমান সমস্যা ও অভিযোগ সমাধানে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, পুলিশের কোনো সদস্য অন্যায় করলে বা জনগণকে হয়রানি করলে কোনো ছাড় দেয়া হবে না। আমরা গাজীপুরে জনবান্ধব পুলিশিং বাস্তবায়ন করতে চাই।

এসপি শামসুন্নাহার বলেন, তিনটি বিষয়ে আমি জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করবো। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূল করবো।

তিনি আরও বলেন, গাজীপুরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে। এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ গাজীপুরবাসীর সহযোগিত কামনা করেন।

গত ২৬ আগস্ট রবিবার এসপি শামসুন্নাহার গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চাঁদপুরের পুলিশ সুপার ছিলেন।

সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত- নতুন পুলিশ সুপার শামসুন্নাহার এর বাড়ি ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কছিমুদ্দিন বেপারীর ডাঙ্গীতে। তার বাবা সামছুল হক ওরফে ভোলা মাস্টার ও মা আমিনা বেগম।

২০০১ সালে বিসিএস পাশ করে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করে তিনি মানিকগঞ্জ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ, পুলিশ সদর দপ্তর, ইতালী, পূর্ব তিমুর, ট্যুরিস্ট পুলিশ, পুলিশ সুপার চাঁদপুরসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়া ২০১১-২০১৪ পর্যন্ত জাতিসংঘের শাখা অফিস ইতালীতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন শামসুন্নাহার। ২০০৯-২০১০ পর্যন্ত পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের মাধ্যমে পূর্ব তিমুর জাতীয় পুলিশের মানব সম্পদ উন্নয়ন কর্মকাণ্ডে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি।

তাছাড়া তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে Chevening scholarship এর মাধ্যমে এমবিএ ডিগ্রী লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০৫ সালে এমফীল, ১৯৯৮ সালে এমএসএস এবং ১৯৯৬ সালে বিএসএস ডিগ্রী লাভ করেন তিনি।

এমনকি জাতিসংঘে দীর্ঘদিন উচ্চ পদে সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ৭ বার জাতিসংঘ শান্তি পদক লাভ করেন শামসুন্নাহার। এ ছাড়া বাংলাদেশ পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ২ বার আইজি ব্যাজ পান তিনি।

পেশাগত ও ব্যাক্তিগত কারণেও তিনি যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, ইতালী, ভ্যাটিকান সিটি, মরক্কো, অষ্ট্রেলিয়া, পূর্ব তিমুর, সিংগাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, দুবাই, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করেন।

এক ছেলে ও এক মেয়ের জননী তিনি।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ