শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচি
একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচি
নওগাঁ প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) আজ ১ সেপ্টেম্বর একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করা হয়। সকাল ১০টায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ওহিদুর রহমান, প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, অ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, রফিকুদ্দৌলা রাব্বি, প্রতাপ চন্দ্র সরকার, উৎসব কমিটির আহবায়ক মনোয়ার হোসেন লিটন প্রমুখ।
পরে বৃক্ষরোপন করে মাব্যাপী কমৃসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।
উল্লেখ যে, কর্মসূচির মধ্যে রয়েছে নৌকাবাইচ, পানিতে ডুব প্রদর্শনী, আর্ট ক্যাম্প, লাঠি খেলা, আলকাপের গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রতচারী নৃত্যসহ নানান আয়োজন।





আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ