শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের বিভিন্নস্থানে পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : খালেদা জিয়ার মুক্তির দাবি
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের বিভিন্নস্থানে পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : খালেদা জিয়ার মুক্তির দাবি
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বিভিন্নস্থানে পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : খালেদা জিয়ার মুক্তির দাবি

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) নওগাঁর আত্রাইয়ে পুলিশী বাধা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে আত্রাই থানা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আত্রাই বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়।
সকাল ১০টায় আত্রাই থানা বিএনপি’র আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রোডে পৌচ্ছালে পুলিশের লাঠি চার্জে তা পন্ড হয়ে যায়।
পরে ১১টায় উপজেলার রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মিল চত্বরে আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান , আব্দুল হাকিম, আব্দুল জলিল চকলেট, এমদাদুল হক পিন্ট, আব্দুল মান্নান সরদার, এ কে আজাদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, রফিকুল ইসলাম রফিক, থানা পারভেজ ইকবাল, আজাদ আলী, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতন, থানা ছাত্র নেতা নসিব, সেন্টু, মহিলা নেত্রী মোছাঃ মেরিনা বেগমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এবং আজকের অনুষ্ঠানে নেতাকর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানায়।

বিএনপির প্রতিষ্টা বার্ষিকীতে বিশ্বনাথে আলোচনা সভা
---বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিশ্বনাথ উপজেলা বিএনপি আলোচনা করেছে। উপজেলা শহরের নতুনবাজারে দলীয় কার্যালয়ে অই আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক বশির আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গৌছ খান, প্রভাষক মুনায়েম খান, সাবেক যুগ্ম-সম্পাদক নূরউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ আলী মেম্বার, বিএনপি নেতা তজম্মুল আলী, তোতা মিয়া, রফিজ আলী, তখদ্দুছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, যুবদল নেতা আবু সুফিয়ান, সুন্দর আলী, আফিজ আলী, শিপন মিয়া, ইদ্রিস আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান, আরশ আলী, সাদ্দাম হোসেন, জাসাস নেতা আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, শেখ ফরিদ, শাহ আমিরউদ্দিন, ওয়াসিমউদ্দিন, লিটন শিকদার, আব্দুল কাইয়ুম, শিমুল, জাকির মিয়া, জিতু মিয়া, আজাদ মিয়া, রায়হান আহমদ, আমজদ, শেখ ডালিম, ইমরান আহমদ, সুহেল আহমদ, দুলাল আহমদ, দিলোয়ার হোসেন, সজিব, আব্দুর রহমান ও সোহানুর রহমান চুনু প্রমুখ।

৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রশাসনের অনুমতি পায়নি ঝিনাইদহ জেলা বিএনপি
---ঝিনাইদহ প্রতিনিধি :: বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রশাসনের অনুমতি পায়নি ঝিনাইদহ জেলা বিএনপি। ফলে আজ শনিবার ঝিনাইদহ প্রেসক্লাবে পুর্ব নির্ধারিত অনুষ্ঠান হয়নি। ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৮ আগষ্ট আমরা জেলা ক্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্থানীয় প্রেসক্লাবে পহেলা সেপ্টম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার আবেদন করি। তখন আমাদের মৌখিত ভাবে বলা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার অনুমতি দেওয়া হবে। কিন্তু পরে ফোন করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠান পালনে কোন অনুমতি দেওয়া হবে না। ফলে বাধার কারণে সকল প্রকার প্রস্তুতি থাকা সত্বেও শনিবার বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা যায় নি। বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রশাসনের পক্ষ থেকে মৌখিক ভাবে জানানো হয়েছে কোন প্রকার অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এতে নেতাকর্মীরা হতাশ হয়েছেন।

গাইবান্ধায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
---গাইবান্ধা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহর বিএনপির আয়োজনে আজ শনিবার দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচী পালন করা হয়।
শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ বেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপি, শহর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়ামতপুরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
--- নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর নিয়ামতপুরে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্নমিলনী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় নিয়ামতপুর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বারের সফল সাবেক জাতীয় সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী,অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক ছাদেরুল আলম চৌধুরী,যুগ্ন-সম্পাদক চপল চৌধুরী সাংগঠনিক মোস্তফা কামাল, সদর ইউনিয়ন সভাপতি বাদশা চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমিনুল,এমরান, খলিল, যুবদল সভাপতি মঞ্জরুল আলম,সম্পাদক মোস্তাক,ছাত্রদল সভাপতি মহিদুল চৌধুরী ও সম্পাদক মোবাচ্ছের আলী আরিফুল প্রমুখ।
এসময় দলের সকল নেতাকর্মীগণ সেখানে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)