শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » বাম গণতান্ত্রিক জোটের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা
প্রথম পাতা » ঢাকা » বাম গণতান্ত্রিক জোটের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা
সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম গণতান্ত্রিক জোটের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা

---প্রেস বিজ্ঞপ্তি :: গত ২৯ আগষ্ট-২০১৮ সকালে পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট আহত সংবাদ সম্মেলনে জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দেশে এখনও পর্যন্ত অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ন্যূনতম কোন গণতান্ত্রিক পরিবেশ নেই; নিরাপদ ভোটাধিকার প্রয়োগেরও কোন সুযোগ নেই। তারা বলেন, দেশে আর একটি একতরফা নির্বাচনের কোনো অবকাশ নেই। নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকেন্দ্রিক সংকট সমাধানের কার্যকরি উদ্যোগ না নিয়ে সরকারি দলের রাষ্ট্রীয় যাবতীয় সুযোগ ও ক্ষমতার অপব্যবহার করে আগামী নির্বাচনী প্রচার ও সরকারি চরম অগণতান্ত্রিক ও বেপরোয়া মনোভাবের কারণে জাতীয় নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবির আতিক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক ও জোটের কেন্দ্রীয় নেতা মো. শাহ আলম, সাজ্জাদ জহির চন্দন, বহ্নিশিখা জামালী, রাজেকুজ্জামান রতন, আজিজুর রহমান, রুহিন হোসেন প্রিন্স, আকবর খান, আ.ক.ম জহিরুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, আগামী নির্বাচনে বিতর্কিত ও স্বচ্ছতাহীন ইভিএম পদ্ধতির সংযোজন কোনভাবেই বরদাশত করা হবে না। আরপিও’তে আর কোন অগণতান্ত্রিক সংযুক্তিও গ্রহণ করা হবে না।
সংবাদ সম্মেলনে সাইফুল হক জোটের পক্ষ থেকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আশু চারটি দাবি তুলে ধরেন।
দাবিসমূহ :
ক) জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে সব দল ও সমাজের অপরাপর মানুষের মতামত ভিত্তিতে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার’ গঠন করতে হবে।
খ) নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।
গ) জনগণের আস্থাহীন ও সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
ঘ) সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা ও পেশীশক্তিনির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।
আন্দোলনের কর্মসূচি :
১। আগামী ৩০ আগস্ট ২০১৮ বিকেল ৪টায় মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের মতবিনিময় সভা।
২। আগামী ৮ সেপ্টেম্বর ২০১৮ বিকেল ৫টায় মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের মতবিনিময়।
৩। অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে বাম গণতান্ত্রিক জোটের চারটি সুনির্দিষ্ট দাবি আদায়ে আগামী ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার ঢাকাসহ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ-বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ‘দাবি দিবস’ পালন।
৪। জনআস্থাহীন বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ এবং জেলা পর্যায়ে জেলা নির্বাচন অফিস অভিমুখে বিক্ষোভ।
৫। সীমাহীন দুর্নীতি ও দুঃশাসন প্রতিরোধে ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয় অভিমুখে বিক্ষোভ।
৬। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাম গণতান্ত্রিক জোটের সুনির্দিষ্ট দাবি আদায় এবং আশু ৫ দফা বাস্তবায়নে সেপ্টেম্বর ও অক্টোবর ২০১৮ দেশব্যাপী জেলা পর্যায়ে জনসভা অনুষ্ঠিত হবে।





ঢাকা এর আরও খবর

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস

আর্কাইভ