সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ
মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ
মহালছড়ি প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মি.) খাগড়াছড়ির মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। আজ ৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে খেলাধূলা সামগ্রী বিতরণ করেন মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ চাইথোয়াই মারমা, সহকারী অধ্যক্ষ কংজরী মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জোন উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য। খেলাধূলা মন ও শরীরকে সতেজ রাখে। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। সর্বোপরি খেলাধূলা ব্যতীত লেখাপড়া অসম্পূর্ণ থাকে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, জোনের আওতাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলা সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই