শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়রের পরিচিতি সভা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়রের পরিচিতি সভা
বুধবার ● ৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়রের পরিচিতি সভা

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ::  (২১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, এবং সকল বিভাগ ও শাখা প্রধানদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টায় নগর ভবনের সভা কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ক্লিন সিটি ও গ্রীন সিটিতে রূপান্তর করতে সবার সহযোগিতা কামনা করি।

এর আগে সিটি কর্পোরেশনের তত্তাবধায়ক প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় নবনির্বাচিত মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের হাতে সিটি কর্পোরেশনের চাবি হস্তান্তর ও ফুল দিয়ে বরণ করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে.এম রাহাতুল ইসলাম।

এসময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডঃ খ.ম. কবিরুল ইসলাম, ২নং অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মিসেস মাহবুবা বিলকিস, প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ শাহাদত হোসেন খন্দকার, ৪ ও ৫নং অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. আবু সাঈদ মোল্লা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আলহাজ্ব মো. ইব্রাহিম খলিল সহ সকল কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, এবং সকল বিভাগ ও শাখা প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ