শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল গ্রেপ্তার : বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল গ্রেপ্তার : বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা
বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল গ্রেপ্তার : বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা

---অনলাইন ডেস্ক :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৭মি.) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়, চাঁদাবাজির একটি মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর মোজাম্মেলকে থানায় আনা হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুদ্দিন চৌধুরীর ভাষ্য, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে মোজাম্মেলকে পুলিশ পরিচয়ে উঠিয়ে নেওয়া হয়।

সামসুদ্দিন চৌধুরী বলেন, মিরপুর থানার পুলিশ প্রথমে মামলার কথা বলেনি। থানায় নেওয়ার পর মোজাম্মেলকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের কথা জানায়। মোজাম্মেলের বিরুদ্ধে আগে কখনো কোনো থানায় জিডি পর্যন্ত হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম্মেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দুলাল নামের এক ব্যক্তি একটি মামলা করেছেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, দুলাল নামের এক ব্যক্তি গতকাল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা করেন। মামলার নম্বর ১৪। এই মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করা হতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ডিসি স্যারের নির্দেশ আছে। কথা বলা যাবে না।’

জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, চাঁদাবাজির মামলায় উল্লেখ থাকা মোবাইল নম্বর অনুযায়ী মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র : প্রথম আলো

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি :: দেশের যাত্রী অধিকার আন্দোলনের স্বপ্নদষ্ট্রা “বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি” মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের নের্তৃবৃন্দ।
আজ ৬ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার বিকালে সিএইচটি মিডিয়াতে প্রেরিত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ জাতীয় সংসদে পাস হওয়ার কয়েকদিন আগে পরিবহন সেক্টরের সবচেয়ে বড় ষ্টক হোল্ডার ১৬ কোটি যাত্রীর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে মিরপুর মডেল থানার একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে দেশের যাত্রী সাধারণের প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করতে চায় সরকার। সড়ক পরিবহন আইনে যাত্রীস্বার্থ উপেক্ষিত করে মালিক-শ্রমিক-সরকার মিলেমিশে নিজেদের স্বার্থে আইন তৈরি করার চেষ্টা করছে বলে দাবী করে সংগঠনটি।
বিবৃতিতে এ ঘটনায় তীব্র্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান সংগঠনের নের্তৃবৃন্দরা।
উল্লেখ্য যে, গতকাল বুধবার রাত ৩ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার আদালতে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো.মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করায় রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। অবিলম্বে মো.মোজাম্মেল হক চৌধুরী’র মুক্তির দাবি জানান সংগঠনের সহ-সভাপতি জুঁই চাকমা।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ