রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » সুসময়-দু:সময় ভারত বাংলাদেশের সাথে থাকবে : ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা
সুসময়-দু:সময় ভারত বাংলাদেশের সাথে থাকবে : ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা
ঝালকাঠি প্রতিনিধি :: (২৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৫মি.) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে-ভারতের মাধ্যে সুসম্পর্কের বীজ বপন করা হয়েছিলো। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা আরও সুদৃঢ় হয়েছে।
তিনি আরও বলেন বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে। সুসময়-দু:সময় ভারত বাংলাদেশের পাশেই থাকবে। বাংলাদেশের উন্নয়নেও ভাতর সহযোগিতা করবে বলে উল্লেখ করেন ভারতের এ রাষ্ট্রদূত।
আজ রবিবার সকালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের কবিগুরু বরীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সূধি সমাবেশে ভারতের হাইকমিশনার এ সব কথা বলেন।
এসয়ম ভারতীয় হাই কমিশনের ফ্রাস্ট সেক্রেটারী রাজেশ উকে এবং নবনিতা চক্রবর্তীও তার সাথে ছিলেন। পিরোজপুর জেলা প্রশাসনসহ স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সূধি সমাবেশের আগে হাইকমিশনার হর্ষবর্ধন নৌযোগে কুড়িয়ানা ও ভিমরুলির ভাসমান বাজার পরিদর্শন করেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান