মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নিখোঁজের পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
খাগড়াছড়িতে নিখোঁজের পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর মো.হালিম মিয়া(১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। অাজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মধ্য বোয়ালখালি সংলগ্ন মাইনী নদীতে এই ঘটনা ঘটে । পরে রাঙামাটি থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল বিকেল ৪ টায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করে। মো.হালিম মিয়া( ১৩) মধ্য বোয়ালখালি গোরস্থান পাড়ার মো.জাবেদ আলী’র ছেলে এবং স্থানীয় অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
হালিমের পিতা মো.জাবেদ আলী জানান, সকালে স্কুলে যাওয়ার আগে হালিমসহ চার বন্ধু মিলে মাইনী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রাও এসে নদীতে নেমে অনেকক্ষণ খোঁজার পরও হালিমকে পাওয়া যায়নি। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাঙামাটি থেকে আসা ডুবরি দল বিকেল ৪ টায় মাইনী নদী থেকে হালিমের লাশ উদ্ধার করে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় নদীতে নেমে অনেকক্ষণ খোঁজার পর তাকে পাওয়া যায়নি। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়া হলে তারা এসে মাইনী নদী থেকে নিখোঁজ হালিমের লাশ উদ্ধার করে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের