শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে স্ত্রী ও ছাত্রকে খুনের অভিযোগে মাদরাসার শিক্ষক আটক
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে স্ত্রী ও ছাত্রকে খুনের অভিযোগে মাদরাসার শিক্ষক আটক
বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে স্ত্রী ও ছাত্রকে খুনের অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০০মি.) গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা পূর্বপাড়া এলাকার একটি মাদরাসায় এক শিশুশিক্ষার্থী ও মাদরাসার শিক্ষকের স্ত্রী খুন হয়েছে। পুলিশ ঘটনার ব্যাপারে নিহত মাহমুদা আক্তারের স্বামী মাদরাসার শিক্ষক (পরিচালক) মাওলানা মোঃ ইব্রাহিম খলিল তালুকদার (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতরা হলেন হুফফাজুল কোরআন মাদরাসার পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার স্মৃতি (২৫) ও মাদরাসার নুরানি বিভাগের ছাত্র মোঃ মামুন (৮)। এ ঘটনায় নিহত মাহমুদার শিশু সন্তান আবু হুরায়রা (৩) আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে মাদরাসাটি ওই এলাকায় স্থাপিত হয়। এর পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল নিজেই এই মাদরাসার প্রতিষ্ঠাতা। তিনি দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার (২৫) এবং দু’ শিশু সন্তান আবু হুজাইফা (৫) ও আবু হুরায়রাকে (৩) নিয়ে মাদরাসার ভেতরে একটি কক্ষে স্বপরিবারে বসবাস করেন। মাদরাসাটিতে ৩৫ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে। ইব্রাহিম খলিল নিজেও ওই শিক্ষার্থীদের কোরআন শরিফ শিক্ষা দিতেন।

মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা ঘুম থেকে ওঠে পড়াশোনা করে। ফজরের আজান দিলে শিক্ষার্থীরা সবাই পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করতে যায়। সবার শেষে মাদরাসার পরিচালক ইব্রাহিম খলিল মাদরাসার বাইরে প্রধান ফটকে তালা লাগিয়ে মসজিদে নামাজে যান।

ভোর সাড়ে ৫টার দিকে মাদরাসার পরিচালকের ছোট ছেলে হুরাইয়াবা (৩) মাদরাসা থেকে বের হয়ে রক্তমাখা শরীর নিয়ে কান্নাকাটি করতে থাকে। পরে পথচারীরা শিশুটিকে রক্তাক্ত দেখে এগিয়ে যান।

এ সময় শিশুটি তাদের জানায়, তার মাকে এবং মামুনকে মেরে ফেলেছে। তারা মাদরাসার ভেতরে গিয়ে গলাকাটা করা দুটি রক্তাক্ত লাশ দেখে চিৎকার করতে থাকলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং নামাজ শেষে মসজিদ থেকে পরিচালক ও শিক্ষার্থীরা ছুটে আসে।

খবর পেয়ে বাসন থানার পুলিশ, র‌্যাব, গাজীপুরের সিআইডি, পিবিআই, গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ এবং তদন্তকাজ শুরু করেন।

নিহত মাহমুদা আক্তারের বাবা হানিফ গাজী জানান, তার বাড়ি চাঁদপুর সদরের খলিশাডুলি গ্রামে। তার দুই মেয়ে এক ছেলের মধ্যে মাহমুদা সবার বড়। তিনি ২০১২ সালে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। সে সময় তার ছেলে ইব্রাহিম শিক্ষক ইব্রাহিম খলিলের কাছে লেখাপড়া করত। সে পরিচয়ের সূত্র ধরে মেয়ে মাহমুদা আক্তারের সঙ্গে ইব্রাহিম খলিলের বিয়ে হয়। তাদের ঘরে হুজায়ফা (৫) ও হুরায়রা (৩) নামে দুটি ছেলে সন্তান রয়েছে।

তিনি আরও জানান, ইব্রাহিম খলিলের (৩৫) বাড়ি টাঙ্গাইলের কালিহাতী থানার বাঁশজানা মালতি গ্রামে। তার বাবার নাম রবিউল আলম তালুকদার। ইব্রাহিম খলিল এর আগে একটি বিয়ে করেছিল বলে গত ৬-৭ মাস আগে তারা জানতে পেরেছে।

নিহত মামুনের বাবা শাহিদ জানান, তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। তিনি ওই এলাকায় একটি গরুর খামারে চাকরি করেন। তার ছেলে মামুন গত এক বছর ধরে ওই মাদরাসায় লেখাপড়া করছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে ফোন পেয়ে স্ত্রীকে নিয়ে তিনি গাজীপুরে ছুটে আসেন। এসে ছেলের রক্তাক্ত লাশ দেখতে পান।

ইব্রাহিম জানান, মঙ্গলবার ভোরে স্ত্রী মাহমুদা এবং তার দুই সন্তান হুযায়ফা (৫) ও আবু হুরায়রাকে (৩) বসতঘরে রেখে তিনি পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে যান। নামাজ শেষে ঘরে ফিরে বিছানার ওপর স্ত্রী মাহমুদা এবং দরজার কাছে মামুনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ বিষয়ে তিনি আর কিছুই জানেন না।

মাদরাসার ছাত্র সাব্বিরের বরাত দিয়ে বাসন থানার এসআই আল আমিন জানান, সোমবার রাতে হুজুরকে (ইব্রাহিমকে) উদ্ধার হওয়া দা ধার দিতে দেখেছে। আর মঙ্গলবার ভোরে ফজরের নামাজে যাওয়ার আগে সাব্বিরকে দিয়ে নিহত মামুনকে মাদরাসার অন্য কক্ষ থেকে হুজুরের কক্ষে ডেকে পাঠায়।

এ ব্যাপারে বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, নিহত মাহমুদার গলায়, গালে ও কানে এবং মামুনের ঘাড়ে মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, মাদরাসার ভেতর থেকে রক্তমাখা একটি দা, ধার দেয়ার কাজে ব্যবহৃত একটি কাঠের খন্ড উদ্ধার করা হয়েছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার পরিচালক মাওলানা ইব্রাহীম খলিলকে থানায় আনা হয়েছে।

এদিকে জোড়া খুনের খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি পুলিশ, সিআইডির ক্রাইম সিন, পিআইবি ও র‌্যাব সদস্যরা এসেছেন। তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। আমি আশা করি খুব দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হবে। কিছু সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি। ওই সম্ভাবনাকে সামনে রেখেই তদন্তকাজ করা হচ্ছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)