শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ি থানার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন আইজিপি
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ি থানার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন আইজিপি
সোমবার ● ১ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলাশবাড়ি থানার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন আইজিপি

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) গাইবান্ধার পলাশবাড়ি থানার নবনির্মিত ভবন আজ সোমবার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘদিনের জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন সুদৃশ্য ভবন পেল পলাশবাড়ি থানা।
গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ রংপুর মোহাঃ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মজিদ আলী, র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক, পলাশবাড়ি উপজেলা আ’লীগ সভাপতি আবু বকর প্রধান প্রমুখ।
আইজিপি বলেন, জঙ্গিবাদ, মাদক ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এটা প্রমাণ করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি বলেন, ২০১৩ ও ২০১৪ সালে আমাদের বেশ কয়েকজন সহকর্মীসহ ১২জন নিরীহ নাগরিককে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পেট্রল সন্ত্রাস ও আগুন সন্ত্রাস তারা যেসময় করেছিল আবারও এধরণের পরিকল্পনা করা হতে পারে সাধারণ জনগণকে জিম্মি করে। আবারও সেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে। সুতরাং পুলিশ যে কোনো ধরণের অপতৎপরতা, শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সর্বশক্তি ও সাহস মেধা দিয়ে রুখে দেবে। তিনি উল্লেখ করেন, পলাশবাড়ি নবনির্মিত এ থানা ভবনটি সৌন্দর্য্যরে জন্য নয়, বিনোদনের কেন্দ্র হিসেবে নয়, অত্র এলাকার মানুষের সেবা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য ভবনটি নির্মিত হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে গণপূর্ত অধিদপ্তর ৪তলা বিশিষ্ট পলাশবাড়ি থানা ভবনটি নির্মাণ করেন। পুরাতন থানা ভবন সংলগ্ন স্থানে ৬ হাজার ৫শ’ বর্গফুট এ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার টাকা।





আর্কাইভ