শিরোনাম:
●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ
রাঙামাটি, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » পাবনা » শরৎ প্রকৃতিকে সাজিয়েছে মোহনীয় সাজে শরতের কাশফুলে
প্রথম পাতা » পাবনা » শরৎ প্রকৃতিকে সাজিয়েছে মোহনীয় সাজে শরতের কাশফুলে
সোমবার ● ১ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরৎ প্রকৃতিকে সাজিয়েছে মোহনীয় সাজে শরতের কাশফুলে

---মো. নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) ভাদ্রও আশ্বিন এ দুই মাস নিয়ে শরৎ কাল। ঋতু বৈচিত্রের লীলা খেলায় এখন শরৎ কাল চলছে। প্রত্যেকটি ঋতুরই কিছু স্বকীয় বৈশিষ্ট থাকে। স্নিগ্ধতা ও কোমলতায় ভরা শরৎ ঋতুও তার ব্যতিক্রম নয়। কাশফুল এক ধরনের ঘাসজাতীয় জলজ উদ্ভিদ। এরা উচ্চতায় ৩ মিটার পর্যন্ত লম্বা হয়। নদীর তীরে জন্মানো শ্বেতশুভ্র কাশবন দেখতে খুবই সুন্দর। বাংলাদেশের ঋতুরীতি অনুযায়ী শরতের শোভা এই কাশফুল। এই ফুল ফুটতে দেখেই বোঝা যায় এটা শরতকাল। কাশফুল মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস। বাংলাদেশে সব অঞ্চলেই কাশফুল দেখতে পাওয়া যায় পালকের মতো নরম সাদা কাশফুল। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনও উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে। তবে দীর তীরেই এদের বেশি জন্মাতে দেখা যায়। এর কারণ হল নদীর তীরে পলিমাটির আস্তর থাকে এবং এই মাটিতে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে।
মহাকবি কালিদাস শরৎ বন্দনায় বলেছিলেন, প্রিয়তম আমার ঐ চেয়ে দেখ নব বধূর ন্যায় সুসজ্জিত শরৎ কাল সমাগত। তিনি ঋতুসংহার কাব্যে আরও লিখেছেন কাশ ফুলের মতো যার পরিধান প্রফুল্ল পদেœর মতো যার মুখ উন্মত্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নূপুরের শব্দ, পাকা শালি ধানের মতো সুন্দর যার ক্ষীণ দেহলতা, অপরূপ যার আকৃতি সেই নববধূর মতো শরৎকাল আসে। তাইতো শরতে আজ রূপসী বাংলার প্রকৃতি নব রূপে সেজেছে সৈন্দর্যে। নদ নদী খাল বিলসহ জলাশয়ের পারের শুভ্র কাশ ফুল, সাদা মেঘ, কখনো বা নীল আকাশে উড়ন্ত পাখির ঝাঁক, সজীবতায় ভরপুর বৃক্ষরাজি, শিউলী শেফালীর মন পাগল করা সুগন্ধী বাতাস, হালকা শিশিরে সিক্ত দূর্বা ঘাসসহ সবুজ ধানক্ষেত ছুয়ে আসা উদাসী বাতাস সকলকে যেন হাতছানি দিয়ে ডাকছে।
আমাদের কবিতা গান গল্প সাহিত্যে শরৎ এক বিশেষ স্থান দখল করে আছে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ প্রাচীন মধ্য ও আধুনিক যুগের কবি সাহিত্যিকেরা শরতের রূপে মুগ্ধ হয়েছেন। তাইতো তাদের লেখায় মেলে শরতের বন্দনা। “শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলী, শরৎ তোমার শিশির ধোয়া কুন্ডলে, বনের পথে লুটিয়ে পরা অঞ্চলে। কবি গুরুর এমন কথা গুলো অথবা জাতীয় কবির “এসো শারদ প্রভাতের পথিক এসো শিউলী বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে এসো, নীল লাল ঝড়ায়ে ঢল ঢল এসো অরণ্য পর্বতে” এমন কথা মালা শরতের অপূর্বতার প্রকাশ। ঋতু পরিক্রমায় প্রতি বছর ঋতুর রাণী শরৎ আসে। শরৎ যায়। শরতে প্রকৃতির অপরুপ সাজ মানুষের মনে দাগ কেটে যায়। মানুষের মন কে প্রফুল্ল করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)