শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ইনজেকশনে শিশু নিহতের ঘটনায় মামলা দায়ের : ডাক্তার পলাতক
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ইনজেকশনে শিশু নিহতের ঘটনায় মামলা দায়ের : ডাক্তার পলাতক
বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ইনজেকশনে শিশু নিহতের ঘটনায় মামলা দায়ের : ডাক্তার পলাতক

---বিশ্বনাথ প্রতিনিধি ::  (১৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৫৭মি.) সিলেটের বিশ্বনাথে খতনা দিতে গিয়ে ডাক্তারের দেওয়া ইনজেকশনে ২০মাস বয়সী শিশু তানভীর আহমদ নিহতের ঘটনায় থানায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকার মঙ্গলবার (২অক্টোবর) রাতে নিহত শিশুর মার লিলি বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলা নং ২। মামলায় একমাত্র অভিযুক্ত করা হয়েছে প্যারামেডিক ডাক্তার এম এ রহিম উরফে জয়নাল (৫৫)। সে বিশ্বনাথ উপজেলার বাওনপুর গ্রামের মৃত মরম আলীর পুত্র ও উপজেলার সদরের কলেজ রোডস্থ রহিম মেডিকেল সেন্টার (ফার্মেসী) এর স্বত্তাধিকারী। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ডাক্তার পলাতক রয়েছেন।
প্রস্রাবে সমস্যা দেখা দেওয়ায় খতনা দিতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের টিলা মাওনপুর গ্রামের
পুত্র শিশু তানভীর আহমদকে নিয়ে তার মা গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার সদরের কলেজ রোডস্থ রহিম মেডিকেল সেন্টার-এ (ফার্মেসী) আসেন। এসময় রহিম মেডিকেল সেন্টারে স্বত্বাধিকারী প্যারামেডিক ডাক্তার এম এ রহিম খতনা করতে তানভীর আহমদের অন্ডকোষে ইনজেকশন (এনেসথেসিয়া) দেওয়ার সাথে সাথে তার (তানভীর) খিঁচুনী উঠে যায় এবং মুখ দিয়ে ফেঁনা বের হতে থাকে। এরপর তানভীরের মা ও সাথে থাকা স্বজনেরা তাকে দ্রুত সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। তানভীরের মৃত্যু মেনে নিতে না পেরে স্বজনেরা তাকে নিয়ে ইবনে সিনা হাসপাতাল ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ভূল ইনজেকশনে শিশুটির মৃত্যু হয়েছে দাবি করে চিকিৎসক এম এ রহিমকে দায়ী করে ওই রাতে শিশু তানভীরের লাশ নিয়ে তার স্বজনেরা বিশ্বনাথ থানায় আসলে পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরদিন শুক্রবার ময়না তদন্ত শেষে শিশুটির দাফন সম্পন্ন করা হয়। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয় একটি মহল। অবশেষে থানায় মামলা দায়ের করেন নিহত শিশু তানভীরের মা।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)