রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জের যমুনার ক্রসবার-৩ বাঁধে ৭০ মিটার ভাঙন
সিরাজগঞ্জের যমুনার ক্রসবার-৩ বাঁধে ৭০ মিটার ভাঙন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার-৩ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে বাঁধের ৭০ মিটার অংশ ভেঙে গেছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ প্রান্তে ভাঙন শুরু হয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, যমুনার পানি কমতে থাকায় বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাচ্ছে। এ কারণে ভাঙন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁধের ৭০ মিটার অংশ ভেঙে গেছে।
বেলা ২টার সময় ভাঙণের ঘটনায় পানি উন্নয়ন বোর্ড বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পরিদর্শন করেন।
এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ভাঙনরোধে এরইমধ্যে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। পানি কমে গেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুণঃসংস্কার করা হবে।
সিরাজগঞ্জ শহর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড শহরের ৪টি পয়েন্টে ক্রস বাঁধ নির্মাণ করে। ৮০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ ক্রসবাঁধ-৩ (১৭৮২ মিটার) নির্মাণ করা হয়। ২০১৭ সালের জুনে বাঁধের নির্মাণ কাজ শেষ হয়।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা