শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » বিনোদন » ‘পাঁচফোড়ন’ উপস্থাপনায় এবার ইমন ও কণা
প্রথম পাতা » বিনোদন » ‘পাঁচফোড়ন’ উপস্থাপনায় এবার ইমন ও কণা
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘পাঁচফোড়ন’ উপস্থাপনায় এবার ইমন ও কণা

---

ইমন ও কণাবিশেষ দিবসকে উপলক্ষ করেই নির্মিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এবারের ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। ফাগুন অডিও ভিশন থেকে নির্মিত এই অনুষ্ঠানের ক্ষেত্রে বরাবরই নানা চমক রাখার চেষ্টা করেন আয়োজক কর্তৃপক্ষ। সবচেয়ে বড় যে চমক; তা থাকে উপস্থাপনায়। এবারও আয়োজকেদের পক্ষ থেকে সে চেষ্টাই করা হয়েছে। পাঁচফোড়ন অনুষ্ঠানের এবারের ঈদের পর্বটির উপস্থাপনা করেছেন চলচ্চিত্র ও সংগীত জগতের দুই জনপ্রিয় মুখ ইমন ও কণা। এবারই প্রথম তাঁরা দুজন একসঙ্গে কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলেন।
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিয়েছেন ইমন ও কণা। এটি প্রচারিত হবে এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।
প্রথম আলোকে ইমন জানিয়েছেন, এর আগেও একবার “পাঁচফোড়ন” অনুষ্ঠান উপস্থাপনা করার অভিজ্ঞতা হয়েছে। “লালটিপ” ছবিটির মুক্তির পর পরই সেই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থাপিকা হিসেবে ছিল কুসুম। এবারে যখন আবারও উপস্থাপনার প্রস্তাব পেলাম তখন মনে হলো, মন্দ হবে না। অন্যরকম অনুষ্ঠান, অভিজ্ঞতাও হবে অন্যরকম। সবশেষে কাজটা করেও বেশ ভালো লেগেছে।

কণা বলেন, ‘শুরুতে কথা ছিল, এবারের “পাঁচফোড়ন” অনুষ্ঠানে শুধু গান গাইব। পরে অবশ্য উপস্থাপনারও প্রস্তাব পাই। নাটকের আঙ্গিকে পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। তাই এটাকে গতানুগতিক কোনো অনুষ্ঠান উপস্থাপনা মনে হয়নি। একেবারে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে।’
কণা এও বলেন, ‘ইমন আমার খুব ভালো একজন বন্ধু। তাই অনেক বেশি সুবিধাও হয়েছে। পুরো অনুষ্ঠান উপস্থাপনার বিষয়টাই আমরা বেশ উপভোগ করেছি।’
“পাঁচফোড়ন” অনুষ্ঠানে কণা যে গানটি গেয়েছেন তার সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। আর লিখেছেন রবিউল ইসলাম জীবন।





আর্কাইভ