শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » বাংলাদেশে গারো সম্প্রদায় থেকে প্রথম জেলা প্রশাসক সেবাস্টিন রেমা
প্রথম পাতা » গাইবান্ধা » বাংলাদেশে গারো সম্প্রদায় থেকে প্রথম জেলা প্রশাসক সেবাস্টিন রেমা
বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে গারো সম্প্রদায় থেকে প্রথম জেলা প্রশাসক সেবাস্টিন রেমা

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকল ৪.৫০মি.) গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব ছিলেন সেবাষ্টিন রেমা। গতকাল মঙ্গলবার বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ সচিব) রোকসানা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম সাদেকুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগন, সহকারি কমিশনার (এনডিসি) আশিক রেজাসহ কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেবাস্টিন রেমা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেধাবী এবং চৌকস এই কর্মকর্তা একজন দক্ষ এবং সৎ বলে সর্বমহলে বেশ পরিচিত। তাঁর সততা, নিষ্ঠা, দেশ প্রেম এবং কর্মদক্ষতার জন্য তিনি অনেকবার প্রশংসিতও হয়েছেন। একাধিকবার সেরা পদকও অর্জন করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর সরকারের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ ও বদলির সরকারী গেজেটে ১০ জনের নাম ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব দেওয়ান মাহবুব রহমানের স্বাক্ষরিত ওই পরিপত্রে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব উপসচিব সেবাস্টিন রেমা (৬৮৬১) কে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করা হয় ।
সেবাস্টিন রেমা এর বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি বাংলাদেশে গারো সম্প্রদায় মধ্য থেকে প্রথম উপ-সচিব এবং জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন ।
এদিকে, গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়।





আর্কাইভ