শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘূর্ণিঝড় তিতলি সুন্দরবন উপকূলে সতর্কতা সংকেত : মংলা বন্দরে জাহাজের পন্য-খালাস ব্যাহত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘূর্ণিঝড় তিতলি সুন্দরবন উপকূলে সতর্কতা সংকেত : মংলা বন্দরে জাহাজের পন্য-খালাস ব্যাহত
বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড় তিতলি সুন্দরবন উপকূলে সতর্কতা সংকেত : মংলা বন্দরে জাহাজের পন্য-খালাস ব্যাহত

---বাগেরহাট অফিস :: (২৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকল ৫.২৫মি.) ঘূর্ণিঝড় তিতলি’ সুন্দরবন উপকূলে সতর্কতা সংকেত মংলা বন্দরে জাহাজের পন্য-খালাস ব্যাহত ।আন্দামান দ্বীপপুঞ্জ সন্নিহিত বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে ‘তিতলি’ নামে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের মংলাওখুলনা ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে।এতে ব্যাহত হচ্ছে মংলা বন্দরে থাকা দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পন্য-খালাস বোঝাই কাজ। এজন্য দেশের প্রধান তিন সমুদ্রবন্দর ও কক্সবাজার সৈকত এলাকায় এক নম্বর দূরবর্তী ২নং দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আজ বুধবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। সুন্দরবন উপকূলে সতর্কাবস্থায় থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির বরাত দিয়ে খুলনা আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ আবহাওয়াবিদ মোঃ আমিরুল আজাদ বলেন, আজ বুধবার এর পর ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে স্পষ্টভাবে বলা যাবে। সর্বশেষ রাত ৯টার দিকে খুলনা তথা মংলা বন্দর থেকে ৮৮০ কিলোমিটার ও পায়রা বন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে বাড়ছে। ভারতের অন্ধপ্রদেশের দিকে ঝড়টি আঘাত হানতে পারে; তবে সুন্দরবন ও এর উপকূলবর্তী এলাকাতে প্রভাব পড়তে পারে। এজন্য উপকূলবাসীকে সতর্কাবস্থায় থাকতে আহ্বান জানানো হয়েছে বেতারের মাধ্যমে। মংলা বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ---
ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপ ও আজ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এটি ভারতের ওড়িষ্যা ও উত্তর অন্ধ প্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ইউএন ইকনোমিক এ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন এশিয়া এ্যান্ড প্যাসিফিক (ইএসসিএপি) প্যানেল নির্ধারিত হিসেবে এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার নাম হবে ‘টিটলি’। এটি পাকিস্তানের প্রস্তাবিত নাম। ঝড় যেখানেই উৎপন্ন হোক না কেন ইএসসিএপি’র পূর্বনির্ধারিত নামগুলো পর্যায়ক্রমে ব্যবহৃত হয়ে থাকে।
এদিকে, নিম্নচাপের প্রভাবে মংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। এতে ব্যাহত হচ্ছে মংলা বন্দরে থাকা দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পন্য-খালাস বোঝাই কাজ।
মংলা বন্দরের হারবার বিভাগ জানায়, দেশের প্রধান মংলা বন্দরসহ তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় ২নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত মাছ ধরার ফিশিং ট্রলার ও নৌকা সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এম নুরুল হুদা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, চ্যানেলের হারবাড়িয়া, বর্হিনোঙ্গর ও জোটিতে সার-ক্লিংকার ও মেশিনারিজ মালামালসহ ২০টি বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সকল জাহাজে নিয়মিত খালাস কাজ চলছে ধীর গতিতে।
মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ গোলাম মোস্তফা জানান, বর্তমানে পশুর চ্যানেল, হাড়বাড়িয়া এবং বহির্নোঙ্গরে জাহাজগুলোর মধ্যে ৬টি সার, একটি এলপিজি গ্যাস, একটি ক্লিংকার, ৩টি কয়লা, একটি জিপসাম, দু’টি ড্রেজার, একটি স্লোগসহ দেশি-বিদেশি ২০টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে এ বন্দরে । এর মধ্যে গতকাল একটি জাহাজ বন্দর ত্যাগ করছে এবং আরো দু’টি বাণিজ্যিক জাহাজ বন্দরে ভিরছে বলে হারবার কন্টোল থেকে জানানো হয়েছে।
মংলা মৎস্যজীবী সমিতির সভাপতি অলিউর রহমান ও মৎস্য ব্যবসায়ী মোঃ লোকমান হোসেন জানান, বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারনে জেলেরা মাছ ধরতে পারছে না। আশ্রয় নিয়েছে বনের বিভিন্ন খালে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ