শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » কে হচ্ছেন সিলেট-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী
প্রথম পাতা » প্রধান সংবাদ » কে হচ্ছেন সিলেট-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী
রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কে হচ্ছেন সিলেট-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী

---সিলেট প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৮মি) আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে রয়েছে ধোয়াশা। সেই সাথে ধোয়াশা সৃষ্টি হয়েছে এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী কে হচ্ছেন নিয়েও।

সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির প্রার্থী হচ্ছেন-তা এক প্রকার নিশ্চিত ছিল। অনেকটা একক প্রার্থী হিসেবেই অনেকদিন থেকে মাঠে তৎপর ছিলেন সিলেটের সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিকের ছেলে মুক্তাদির।

তবে এই হিসেবনিকেশ আচমকাই পাল্টে গেছে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের কারনে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন সরকারবিরোধী এই নতুন জোটের প্রধান শরিক বিএনপি। এই জোটে আছেন এককালের আওয়ামী লীগের ডাকসাইটে নেতা সুলতান মুহাম্মদ মনসুরও।

ঐক্যফ্রন্ট গঠনের পর থেকে সুলতান মনসুর সিলেট-১ আসনে প্রার্থী হতে পারেন বলে আলোচিত হচ্ছে। ফলে সিলেটজুড়ে এখন জোর আলোচনা- ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে এলে সিলেট-১ আসনে কে হবেন ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর নাকি খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশের রাজনীতিতে মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত সিলেট-১। সিলেট-১ আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে তারাই সরকার গঠন করে- এমন একটি কিংবদন্তিও চালু আছে।

সেই ১৯৯১ সালের সাধারণ নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ নির্বাচনেও এর প্রতিফলন ঘটেছে। ফলে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে সিলেট থেকে, এবং সিলেট-১ আসনকেও গুরুত্ব দেয় সর্বাধিক।

এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে আরও কোন আসন না পেলেও সিলেট সদর ও কোম্পানিগঞ্জকে গঠিত সিলেট-১ আসনে জয়লাভ করে বিএনপি। খন্দকার আব্দুল মালিক ধানের শীর্ষ প্রতীকে নির্বাচনে জেতেন, সরকারও গঠন করে বিএনপি।

১৯৯৬ সালে প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে জয় লাভ করেন; রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০১১ সালের নির্বাচনে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিজয়ী হন মর্যাদাপূর্ণ এই আসনে।

নবম সংসদ নির্বাচনে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এম সাইফুর রহমানকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেন। এরপর ২০১৪ সালের নির্বাচনে বিএনপি বর্জন করলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন মুহিত।

এবার একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের শরিক ১৪ দল ও বিএনপির জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে কারা নির্বাচনে অংশ নিচ্ছেন এনিয়ে চলছে জোর আলোচনা।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট থেকে একাধিক প্রার্থী সিলেট-১ আসনে মনোনয়ন পেতে সক্রিয় থাকলেও বিএনপিতে এতোদিন খন্দকার মুক্তাদিরই ছিলেন একক প্রার্থী।
জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি যোগ দেওয়ায় মুক্তাদিরের প্রার্থিতা নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্ন।

গত ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের সমাবেশের পর জোটের প্রার্থী হিসেবে সুলতান মনসুরের নাম জোরেশোরে আলোচিত হচ্ছে। ডাকসুর সাবেক ভিপি আওয়ামীবিরোধী জোটে নিজেকে সম্পৃক্ত করেছেন। সিলেটের জনসভায়ও তার উপস্থিতি ছিল সরব।

সিলেট-১ আসনে লন্ডনে অবস্থান করা তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের নাম শোনা গেলেও তার দেশে ফেরা অনিশ্চিত। সিলেটের বিএনপির নেতাকর্মীর মুখে মুখে ‘সিলেটি’ এই মেয়ের নাম শোনা গেলেও দেশের ভোটার তালিকায় নাম না থাকা, এবং দেশের বাইরে থাকার কারণে তার নির্বাচনে অংশগ্রহণও অনিশ্চিত।

মর্যাদাপূর্ণ সিলেটের এই আসনে সবসময়েই হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। এম সাইফুর রহমানের মৃত্যুর পর ‘গুম’ হয়ে যাওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর নাম শোনা গেলেও তিনি বেঁচে আছে কী মারা গেছেন এনিয়ে পরিস্কার কোন মন্তব্য আসছে না কোথা থেকেও।

সিলেট-১ আসনে প্রার্থী হওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সুলতান মনসুর। তিনি বলেন, সকল দলের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা ঐক্যফ্রন্ট গঠন করেছি। কে কোথায় প্রার্থী হবেন তা এখন আমাদের ভাবনায় নেই। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি আদায়ের পর এসব নিয়ে ভাবা যাবে।

একই ধরণের মন্তব্য করেছেন সিলেটে ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদও। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই দাবি আদায়ের পর নির্বাচনের পরিবেশ তৈরি হলে দল ও ঐক্যের নেতৃবৃন্দ প্রার্থী চূড়ান্ত করবেন।

গত ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের পর গ্রেপ্তার হন খন্দকার আব্দুল মুক্তাদির। কারাগারে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)