শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » ধানের দামে নিম্নগতি : ঋণগ্রস্থ কৃষক
প্রথম পাতা » কৃষি » ধানের দামে নিম্নগতি : ঋণগ্রস্থ কৃষক
সোমবার ● ৫ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধানের দামে নিম্নগতি : ঋণগ্রস্থ কৃষক

--- ঝিনাইদহ প্রতিনিধি :: (২১ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৮মি) ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা সহ শৈলকুপা উপজেলায় ধানের দাম কম হওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পরেছে। বাজারে ইতিমধ্যে নতুন ধান উঠতে শুরু করলেও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মাঝে হাহাকার দেখা দিয়েছে। চলতি আমন মৌসুমে শৈলকুপা উপজেলার ১৫ টি ইউনিয়নে প্রায় ২৫ হাজার হেক্টর আমন ধান আবাদ হয়েছে। দিগন্ত মাঠজোড়া সবুজের সমারোহ সোনা রঙে দুলছে তবুও হাসি নেই কৃষকের মুখে। কৃষাণীর উঠোনে আগাম প্রস্তুতির ব্যস্ততা নেই, ক্রমেই ফিকে হয়ে উঠছে ঋণগ্রস্থ কৃষি পরিবারগুলো। চিন্তারেখায় হিসেবের খাতা নীল বেদনায় কাতরাচ্ছে ধানের বাজার দেখে। একমণ ভাল ধানের বর্তমান বাজারমূল্য প্রায় ৬’শ টাকা, যার বিপরীতে খরচ হাজার টাকার উপর। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার হাটফাজিলপুর, আবাইপুর, মীনগ্রাম, বগুরা, কামান্না, শিতালী, ধলহরাচন্দ্র, ধাওড়া, বিজুলিয়া, মনোহরপুর, সাতগাছি, ব্রহ্মপুর, মৌকুড়ি পুরাতন বাখরবা, ভাটবাড়িয়া, বারইপাড়া, ব্রাহিমপুর আউশিয়া, খালকুলাসহ বিভিন্ন গ্রামের মাঠে আমন ধানের মাঠ ভরে উঠেছে। ইতমধ্যে ধান কাঁটতে শুরু করেছে কৃষক। তুলনামূলক প্রতিবছরের চেয়ে এ বছর রোগ বালাই কম হলেও প্রথম থেকে প্রকৃতি বৃষ্টি বিমুখ হওয়ায় চিন্তিত ছিল কৃষকেরা, সম্প্রতি আশানুরুপ বৃষ্টি পেয়ে ভরে উঠেছে আমনের মাঠ। ফাজিলপুর গ্রামের কৃষক আবু সাইদ জানান, বিল ও নিচু মাঠ এলাকার ধান বেশি ভাল হয়েছে রোগের প্রাদুর্ভাবও কম তবে যে পরিমাণ খরচ হয়েছে তার বিপরিতে প্রতিটি কৃষকই ঋনের ভারে জর্জরিত থাকবে। তিনি বলেন বর্তমান বাজারে এক মণ ধানের দাম ৬শ টাকা নতুন আমন বাজারও যদি এরকম থাকে তাহলে ঝুঁকিতে পড়বে কৃষিজীবি পরিবার। ব্রাহিমপুর গ্রামের চাষী মিলন হোসেন বলেন, এ বছর বীজতলা থেকে শুরু করে সমস্ত চাষাবাদ, সার-সেচ, কীটনাশক থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত সাধারনত খরচ হবে ১ হাজার থেকে ১২শ টাকা সে তুলনা বর্তমান ধানের বাজার প্রায় অর্ধেক। সরকার ধানের বাজার মূল্য না বাড়ালে কৃষকদের মাথায় হাত উঠবে বিশেষ করে মধ্যবিত্ত কৃষি পরিবারগুলো চরম অর্থসঙ্কটে পড়ার সম্ভাবনা থাকবে। অনেকই এখনো সার কীটনাশকের দোকানে বকেয়া রেখেছে যারা ধান বিক্রি করে ঋণ পরিশোধ করবে তাদের মূলধনই টিকবে না বরং নানাভাবে ঋণের জালে জড়িয়ে যাবে। শৈলকুপা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, কোন কোন ফসলের ভরা মৌসুমে বাজার ওঠানামা করে তবে এ বছর ধানের বাজার প্রায় একই রকম। কৃষি ও কৃষকের বাজার ব্যবস্থাপনায় কৃষিবান্ধব হিসেবে সরকার নজর দিলে প্রতিমণ ধানের বাজার কমপক্ষে ১ হাজার টাকা হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন। শৈলকুপা বাজারের একাধিক সার ব্যবসায়ী জানান, বহু কৃষকের নিকট তাদের বকেয়া টাকা পড়ে রয়েছে যা ধান বিক্রি করে পরিশোধের কথা রয়েছে কিন্তু ধানের বর্তমান যে বাজার সে হিসেবে কৃষকেরা ঋণগ্রস্থই থেকে যাবেন বলে মন্তব্য করেছেন। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু বলেন, ধান কাটা শুরু হলে ভরা মৌসুমে ধানের বাজার সরকারের সুদৃষ্টিতে একটু পরিবর্তন হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান পর্যায়ে ধান চাষীরা লোকসানের ভাগেই অবস্থান করছেন বলে জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)