শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে গলাকাটা ফি আদায়
প্রথম পাতা » খুলনা বিভাগ » এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে গলাকাটা ফি আদায়
শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে গলাকাটা ফি আদায়

--- ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৭মি.) ঝিনাইদহের বয়ড়াতলা দাখীল মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে গলাকাটা ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ মাদ্রসার ম্যানেজিং কমিটি ও সুপার এই অনৈতিক কাজের সাথে জড়িত। বোর্ড নির্ধারিত ফির বেশি আদায় করায় সবচে বেশি বিপাকে পড়েছে ওই মাদ্রার গরিব শিক্ষার্থীরা। এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তথ্য নিয়ে জানা গেছে এসএসসির ফরম ফিলাপের সময় বয়ড়াতলা দাখীল মাদ্রাসার উন্নয়ন ও কোচিং ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২৭’শ টাকা থেকে ৩৩’শ টাকা। এছাড়া টেষ্টে ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে সাবজেক্ট প্রতি টাকা আদায় করা হচ্ছে এক হাজার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানায়, অকৃতকার্যদের কাছ থেকে এক বিষয়ে এক হাজার টাকা, দুই বিষয়ে ১১’শ টাকা এবং তিন বিষয়ে ১২’শ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। জানা গেছে বয়ড়াতলা দাখীল মাদ্রাসায় এবার ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় না করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করে দেওয়ার পরও বয়ড়াতলা দাখীল মাদ্রাসা কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ আদায় করে বোর্ডের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করছে। অতিরিক্ত টাকা আদায় করা হলেও শিক্ষার্থীদের কোন রশিদ দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হচ্ছে। এসএসসি পরীক্ষার্থী রিয়াদ হাসান জানায়, অতিরিক্ত অর্থ দিতে না পারায় সে ফরম ফিলাপ করতে পারেনি। শাকিল আহমেদ জানায়, প্রতি বছরই এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে গলাকাটা অর্থ আদায় করেন সুপারসহ কমিটির লোকজন। তারা বোর্ডের কোনও নির্দেশনা না মেনে নিজেদের নিয়মে পরীক্ষার ফি আদায় করে আসছেন। শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানায়, কোচিং ও উন্নয়ন ফি বাবদ মাত্রাতিরিক্ত ফি আদায়ের ফলে গরীব ও মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিপাকে পড়েছেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেন্দ্র ও বোর্ড ফি মিলিয়ে এসএসসির ফরম পূরণে এবার এসএসসি পরীক্ষা-২০১৯ ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি (কেন্দ্র ফি সহ) বিজ্ঞান ১,৫৬৫ টাকা, মানবিক ১,৪৪৫ টাকা ও ব্যবসায় শিক্ষা ১,৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বয়ড়াতলা দাখীল মাদ্রাসায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক হোসেন ও সুপার রবিউল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, কোচিং ফি বাবদ ও এক বিষয়ে ১ হাজার টাকা, দুই বিষয়ে ১১শ টাকা, তিন বিষয়ে ১২শ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে মাদ্রাসার উন্নয়নের জন্য। যাদের সামর্থ নেই তাদের নিকট থেকে কিছু টাকা কম নেওয়া হচ্ছে। ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব জানান, ‘কেন্দ্র ও বোর্ড ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার কোনও সুযোগ নেই। আর কোচিংয়ের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ২০১২ সালে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী কোচিং বন্ধ করা হয়েছে। তবে বয়ড়াতলা দাখীল মাদ্রাসায় এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করার বিষয়টি আমি খতিয়ে দেখবো এবং প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ