শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ’লীগের ৫ জন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ’লীগের ৫ জন
শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবান সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ’লীগের ৫ জন

---বান্দরবান প্রতিনিধি  :: বান্দরবান ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ প্রার্থী। তারা হলেন পার্বত্য চট্রগ্রাম বিষক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগ কর্তৃক বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাজি মুজিবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক থুইনি মং মারমা ও জেলা আওয়ামী লীগের নারী সদস্য সুচিত্রা তঞ্চঙ্গ্যা।
আজ শনিবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত এসব প্রার্থীরা ঢাকার আওযামীলীগের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের পক্ষে তার একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে এবারই এক সাথে বেশি সংখ্যক নেতা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত সংসদ নির্বাচনে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকা সমর্থীত প্রার্থী বীর বাহাদুরের বিপক্ষে নির্বাচন করে হেরে যান। তার কারনে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।
একই অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি মুজিবুর রহমানকেও বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। তবে কজী মুজিবুর রহমান দাবি করে বলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ তাকে একনো বহিষ্কার করেনি।বহিষ্কৃত নেতা প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা ও কাজি মুজিবুর রহমান বর্তমানে একজোট হয়ে আবারো বীর বাহাদুরের বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছেন তাই শনিবার এই দুই নেতা এক সাথে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যদিকে এই দুই নেতার সমর্থীত সুচিত্রা তঞ্চঙ্গ্যাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
২০১৪ সালে সংরক্ষিত আসনে সুচিত্রা তঞ্চঙ্গ্যাকে মহিলা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার কয়েক ঘন্টার মধ্যে তা বাতিল করা হয়। পরে তার স্থলে রাঙ্গামাটির ফিরোজা বেগম চিনুকে সংসদ সদস্য করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী জানান, যে কারোর নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের অধিকার রয়েছে। তবে দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার পক্ষেই কাজ করবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)