শিরোনাম:
●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিনোদন » রাহুল রাজ এর ‘হাড়ের বাক্স’ কণ্ঠ দিলেন আশরাফ উদাস
প্রথম পাতা » বিনোদন » রাহুল রাজ এর ‘হাড়ের বাক্স’ কণ্ঠ দিলেন আশরাফ উদাস
রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাহুল রাজ এর ‘হাড়ের বাক্স’ কণ্ঠ দিলেন আশরাফ উদাস

---বিনোদন প্রতিবেদক :: বাংলাদেশে অন্যতম জনপ্রিয় কণ্ঠ শিল্পী আশরাফ উদাস এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘হাড়ের বাক্স, চামড়ার ছাওনি’ শিরোনামের আধ্যাত্মিক একটি গান নিয়ে। পাগল মন, আমার লাইন হইয়া যায় অ্যাকা বাঁকা, সহ অসংখ্য জনপ্রিয় গানের সাথে প্রায় তিন-শত অ্যালবাম প্রকাশ করে নিজের কণ্ঠে আশরাফ উদাস বাংলার গান প্রিয় মানুষের অন্তরে স্থায়ী আসন করে নিয়েছেন। রোম্যান্টিক শিল্পী হিসাবে যে আশরাফ উদাসকে সবাই চেনে এবার তিনি ভিন্নধারা একটি দেহতত্ত্ব গানে কণ্ঠ দিলেন। রাহুল রাজ এর কথায় হাড়েন বাক্স গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জি এম আজাহার। ইতোমধ্যে গানটির রেকর্ড ও দৃশ্য-ধারণ শেষ হয়েছে।
সাংবাদিক, নাট্যকার ও গীতিকার রাহুল রাজের ‘হাড়ের বাক্স’ শিরোনামের গানের প্রতিটি কথায় হৃদয়স্পর্শী। ‘হাড়ের বাক্স চামড়ার ছাওনি/ যতই তুমি রং মাখাও/ হাওয়ার ইঞ্জিন বন্ধ হলে ডুববে তোমার চামড়ার নাও’।
দেশীয় বাদ্যযন্ত্রে কম্পোজ করা এই গানটি যে কারো মনকে নাড়া দেবে বলে বিশ্বাস করেন সংগীত পরিচালক জি এম আজাহার।
গান সম্পর্কে কণ্ঠশিল্পী আশরাফ উদাস বলেন, ‘ভাল একটি দেহতত্ত্ব গান করার ইচ্ছা ছিল আমার অনেকদিনের। যে গানটি দর্শক হৃদয়ে আলাদা স্থান পাবে। রাহুল রাজের হাড়ের বাক্স শিরোনামের গানের কথা গুলো পড়েই আমি গানটিতে কণ্ঠ দিতে রাজি হয়ে যাই। বুঝতে পারি যে দেহতত্ত্ব গানের আমি খুঁজছিলাম তা আমি পেয়ে গেছি। গানের কথাগুলো হৃদয়স্পর্শী। যারা গান শুনবেন তাদের মনে গেঁথে থাকবে এটাই বিশ্বাস। আশা রাখছি ভাল কিছু নিয়ে দর্শক ও শ্রোতাদের সামনে হাজির হতে পারব।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)