শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

--- সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা আদিবাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর ওই ছাত্রী দুই বছর আগে গুল্টা আদিবাসী বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়। ভর্তির পর অন্য ছাত্রীদের সঙ্গে সে বিদ্যালয়ের হোস্টেলে থেকে পড়ালেখা করছিল।
মাস দুই আগে হোস্টেলে খাওয়া-দাওয়ার সমস্যা দেখা দেয়। এ সময় মেয়েটির বাবা তাকে রাজশাহীতে ফিরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু প্রধান শিক্ষক আবদুস সাত্তার মেয়েটিকে বিদ্যালয়ে রাখার জন্য অনুরোধ করেন। তিনি তার বাড়ি থেকে ওই ছাত্রীর খাবারের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে মেয়েটির বাবা তাকে বিদ্যালয়ে রেখে যান।
যৌন হয়রানির শিকার ওই ছাত্রী বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত।

সে জানায়, গত শুক্রবার প্রধান শিক্ষক আবদুস সাত্তারের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় তিনি মেয়েটিকে দুপুরে রান্না করে খেয়ে রাতের জন্য খাবার নিয়ে যেতে বলেন। মেয়েটি দুপুরে আবদুস সাত্তারের বাড়িতে রান্না করছিল।
এক পর্যায়ে আবদুস সাত্তার মেয়েটিকে তার ঘরে ডেকে নেন। পরে বিভিন্ন ধরনের অশ্নীল কথাবার্তার পাশাপাশি মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।
এতে ভীত হয়ে মেয়েটি সেখান থেকে বেরিয়ে পাশেই তার এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয়। পরে মেয়েটি তার বাবাকে ফোন করে ঘটনা জানায়। খবর পেয়ে সকালে তার বাবা গুল্টা গ্রামে আসেন। এরপর তিনি মেয়েকে নিয়ে থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আবদুস সাত্তারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব হোসেন শিশির বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে তিনি বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছেন না।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)