শিরোনাম:
●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আটক
সোমবার ● ১২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আটক

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সদর উপজেলার বানিয়ারজানে মাদক উদ্ধার অভিযানে ডিবি পুলিশের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এসময় সাইদুল ইসলাম শহিদ নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। রবিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়ারজান এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ ও গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী শহিদকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরআগে, বিকেলে সদরের কামারজানি ইউনিয়নের পাড়দিয়ারা চর এলাকা থেকে শহিদকে আটক করে ডিবি পুলিশ। এসময় শহিদের কাছ থেকে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শহিদ কুখ্যাত মাদক ব্যবসায়ী। গোপন খবরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকের পর শহিদের দেয়া তথ্য অনুযায়ী বানিয়ারজান এলাকায় মাদক উদ্ধার করতে যায় পুলিশ। এসময় শহিদকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালিয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন শহিদ। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও জানান, আহত দুই পুলিশসহ গুলিবিদ্ধ শহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া এ ঘটনায় মাদক ব্যবসায়ী শহিদসহ জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)