শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » মালিক হয়েও বসতভিটায় বৃদ্ধার পরিবার ২৬ দিন ধরে খোলা আকাশের নিচে
প্রথম পাতা » প্রধান সংবাদ » মালিক হয়েও বসতভিটায় বৃদ্ধার পরিবার ২৬ দিন ধরে খোলা আকাশের নিচে
সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালিক হয়েও বসতভিটায় বৃদ্ধার পরিবার ২৬ দিন ধরে খোলা আকাশের নিচে

---ময়মনসিংহ প্রতিনিধি :: ‘বাবা জীবনে আর কিছু চাই না, নিজের বসতভিটায় তাইক্যা (থেকে) স্বামী সংসার নিয়ে মরবার(মরতে) চাই, আমনেরা মানুষরে জিগাইন(জিজ্ঞাসা), এই ভিটা আমার, সারা গেরামের (গ্রামে) মাইনষে (মানুষে)‘আমেনার ভিটা কয় (বলবে)।’

কাঁদতে কাঁদতে এভাবেই নিজ আঞ্চলিক ভাষায় বর্ণনা করছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বৃদ্ধা আমেনা বেগম (৭৫) নিজের জীবেনের চরম দুঃখ কষ্টের কথাগুলো।

বৃদ্ধা আমেনা বেগমের বর্ননায় ‘প্রায় ১৮ বছর আগে নিজ পৈতৃক ও ক্রয়সূত্রে মালিক হয়ে বসতভিটায় টিনশেড নির্মাণ করেন মাথা গোঁজার জন্য তিনি। প্রতিবেশীদের অত্যাচারে টেকেনি বেশি দিন। কিছুদিন পরই এক ঝড়ের রাতে সংসারেও নেমে আসে এক নির্মম ঝড়। রাতের অন্ধকারে প্রতিপক্ষরা বৃদ্ধ স্বামীকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। অভাব-অনটনের সংসারে ওই সময় চিকিৎসার জন্য টাকা না থাকায় বসতভিটার ঘরটি ২০ হাজার টাকায় বিক্রি করে চিকিৎসা করান মুমূর্ষু স্বামীর। বসতঘরটি বিক্রি করে দেয়ায় মাথা গোঁজার ঠাঁই হয় খোলা আকাশের নিচে। কয়েক দিন হুমকি-ধমকিতে থেকে জীবন বাঁচাতে বসতভিটা ছেড়ে পাড়ি জমান ঢাকার ইমামগঞ্জে। স্বামী বৃদ্ধ বয়সে সেখানে এক মার্কেটে চাকরি নেন দােরোয়ানের। আর তিনি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নেন। দুই সন্তানের একজন প্রতিবন্ধী অপরজন গ্রামে গ্রামে ভাঙ্গারি ক্রয় করে ফেরিতে বিক্রি করে। জীবনের শেষ সময়ে নিজ ভিটাতে থাকতেই ১৭ বছর পর আসেন নিজ ভূমিতে ঘর নির্মাণ করতে আসেন সম্প্রতি। দীর্ঘদিনের উপার্জনের টাকা দিয়ে একটি টিনেশেড ঘর করতে গেলে প্রতিপক্ষরা টিন, ঘরের পালাসহ সব কিছুই মারধর করে নিয়ে যায়।’

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুর গ্রামের হতদরিদ্র বৃদ্ধ দম্পতির বাড়িঘর ভেঙে নির্যাতন করে ভিটেমাটি দখলের পাঁয়তারা করছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে ২৬ দিন ধরে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনি দিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরলেও প্রতিকার মিলছে না।

স্থানীয় একটি সূত্রে জানাযায়, হতদরিদ্র বৃদ্ধা আমেনা বেগম পৈতৃক ওয়ারিশ ও ক্রয়সূত্রে পাওয়া ১৩ শতক জমিতে প্রায় ১৭ বছর আগে ঘর নির্মাণ করে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। কিছুদিন পর ভাইপো বাচ্চুর নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা তার স্বামী জয়নাল আবেদীনকে (৭৭) কুপিয়ে জখম করে মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় ঢাকার ইমামগঞ্জে। সম্প্রতি এই জমিতে এসে ঘর নির্মাণ করলে রাতের আঁধারে ঘর ভেঙে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ২৬ দিন ধরে পলিথিনের ছাউনি দিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।

ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল জানান, এটা আসলে আমেনার ভিটা, এ নামেই পরিচিত ওই এলাকায়। ওরা একেবারেই নিরীহ, ঘর ভেঙে নেয়ার পর আবার ঘর নির্মাণের জন্য সরকারি বরাদ্দ থেকে আমি টিনও দিয়েছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

ত্রিশাল উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) মো. এরশাদ উদ্দিন জানান, আমেনা খারিজ বাতিলের জন্য একটি মামলা করেছে। কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত এ মামলার রায় দেয়া হবে বলে আরও জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)