সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে চেঙ্গী নদীর উপর মেরামতকৃত বেইলী ব্রিজের উদ্বোধন
মহালছড়িতে চেঙ্গী নদীর উপর মেরামতকৃত বেইলী ব্রিজের উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি থানাঘাট সংলগ্ন চেঙ্গী নদীর উপর নির্মিত বেইলী ব্রিজটি দু’মাস আগে ভেঙ্গে যাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এবং সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে সংষ্কার ও মেরামতের কাজ শেষ হয়। মেরামত ও সংষ্কার করা এ ব্রিজটির উদ্বোধন করার পর যানবাহন চলাচল শুরু হলে নতুনভাবে স্বস্তি ফিরে পেল মুবাছড়ি ইউনিয়নবাসী। আজ ১৯ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় মেরামত ও সংষ্কারকৃত ব্রিজটি উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ব্রীজটি উদ্বোধনকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ব্রিজের দ্রুত সংষ্কার ও মেরামতের কাজ করা হয়েছে । এ সময় স্থানীয় এলাকাবাসী স্থানীয় প্রশাসনসহ ব্রিজ মেরামত ও সংষ্কার কাজের সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য ভূঁয়সী প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর অতিরিক্ত পাথর বোঝাই করা একটি ট্রাক পারাপারের সময় রেলিং ভেঙ্গে বেইলি ব্রীজটি ভেঙ্গে যায়। এ সময় ট্রাকে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের