শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সন্ত্রাসী হামলায় বিশ্বনাথ বাজার সেক্রেটারী আহত
সন্ত্রাসী হামলায় বিশ্বনাথ বাজার সেক্রেটারী আহত
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী (৪৫) আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় রামপাশা বাজারে এ ঘটনাটি ঘটে। বুধবার রাতে হাসমত আলী বাদী হয়ে হামলাকারী ৬জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, রামপাশার মৃত সোবহান আলীর পুত্র সুন্দর আলী (৩৫), মৃত পংকি মিয়ার পুত্র নুরুল (৩৮) ও মঙ্গল মিয়া (৩২), মৃত ফায়ের মিয়ার পুত্র পায়েল আহমদ (২৫) মৃত কাপ্তান মিয়ার পুত্র ফজলু মিয়া এবং হাফিজুর রহমানসহ আরো অজ্ঞাত ৪/৫জন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় রামপাশা বাজারে বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী আসামী সুন্দর আলীর কাছে পাওনা ১৫হাজার টাকা টাকা চাইতে গেলে বাক-বন্ডিতা হয়। এক পর্যায়ে হাসমত আলীর উপর অতর্কিত হামলা চালিয়ে তার মুখে আঘাত করে দুটি দাত ফেলে দেওয়া হয়। এসময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসমত আলী বলেন, পাওনা টাকা চাওয়ার সাথে সাথে পূর্ব পরিপকল্পিতভাবে রড ও রুল দিয়ে সুন্দর আলীসহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এসময় হামলাকারীরা তার সঙ্গে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
এব্যাপারে থানার এস.আই পিন্টু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন