মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়ি-কক্সবাজার সড়কে গুলিবিদ্ধ পরিত্যক্ত লাশ উদ্ধার
নাইক্ষ্যংছড়ি-কক্সবাজার সড়কে গুলিবিদ্ধ পরিত্যক্ত লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: (১৩ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪মি.) নাইক্ষ্যংছড়ি-কক্সবাজার সড়কের কাউয়ারখোপ মহিষকুম এলাকায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চেক পোষ্টের পাশে রামু-নাইক্ষ্যংছড়ি প্রধান সড়কে পড়ে থাকা অজ্ঞাত একটি লাশের পরিচয় পাওয়া গেছে নিহত ব্যক্তির নাম ডাকাত আবদুল্লাহ (৩৫)। নিহত ডাকাত রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তর পাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের পুত্র বলে জানাছে।
আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় স্থানীয় পথচারীরা নিহতের লাশ দেখতে পেয়ে এলাকাটি বান্দরবানের বাহিরে হওয়ায় স্থানিয়রা রামু থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রামু থানার অফিসার ইনচার্জ মহাম্মদ আবুল মনসুরের নির্দেশে এসআই সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডাকাত আব্দুল্লাহর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ককসবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, নিহত আবদুল্লাহর বিরুদ্ধে ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে। সে একজন এলাকার চিহ্নিত বড় ডাকাত। দু ডাকাত দলের সংঘর্ষের কারনের তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি। তিনি আরো বলেন, লাশটির ময়না তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার