শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » চিনিকলের নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ
প্রথম পাতা » গাইবান্ধা » চিনিকলের নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিনিকলের নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি ::(১৩ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫১মি.) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে কোটি টাকা মূল্যের সম্পদ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। এছাড়া ১৬ লাখ টাকা ব্যয় ধরে চিনি করপোরেশন থেকে দুই বছর আগে পাঠানো ১০ টি ট্রাকের সবগুলো এখন অচল।
গাইবন্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে ১হাজার ৯১৭ একর জমি নিয়ে ১৯৫৬-৫৭ সালে যাত্রা শুরু করে রংপুর চিনিকল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৭৫১ জন শ্রমিক-কর্মচারি-কর্মকর্তা রয়েছেন।
রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম জালাল উদ্দিন দুলাল বলেন, ‘এই গাড়িগুলো মিল পর্যন্ত এসেছে বটে কিন্তু গাড়িগুলো আমরা ব্যবহার করতে পারিনি। অকেজো গাড়িগুলো এইভাবেই গ্যারেজে পড়ে আছে।’
গেলো আগস্টে কর্মকর্তা-কর্মচারিদের কাছ থেকে এক সঙ্গে চার মাসের বেতনের স্বাক্ষর নেওয়া হলেও কর্তৃপক্ষ শতকরা ১৬ টাকা করে কেটে নেয় বলে অভিযোগ শ্রমিকদের।
তারা জানান, ‘চার মাসের বেতন আমাদের কাছ থেকে সই করে নিয়ে, ১৬% কেটে নিয়ে বেতন দিয়েছে। এই টাকাটা কোন ফান্ডে, কোথায় গেল আমরা জানতে চাই?’
প্রতিষ্ঠার পর থেকে মিলের লোকসান ১৭৫কোটি টাকা। আর ২৬৮কোটি টাকার ঋণের বোঝা টানছে রংপুরের এই সুগারমিল। এই অবস্থায় মিলটি রক্ষায় প্রশাসন বিভিন্ন পদক্ষেপের কথা বলছে। কিন্তু মিলের শীর্ষ কর্মকর্তা মিলটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন্দ বলেন, ‘লোকশান কাটিয়ে মিলটিকে লাভজনক করতে প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।’
গাইবন্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা বলেন, ‘উৎপাদনমুখী করা জন্যে সরকার থেকে বিভিন্ন ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কিছু প্রনোদনার ব্যবস্থাও করা হয়েছে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)