শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১
শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামায়াতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে আজ শনিবার ১ ডিসেম্বর শনিবার দুই পক্ষের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এঘটনায় এক মুসল্লী নিহত এবং উভয় পক্ষের দুই শতাধিক মুসল্লী আহত হয়েছে। তাবলীগ জামাতের দিল্লীর নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাদ গ্রুপ এবং দেওবন্দ কওমি পন্থী মাদ্রাসার অনুসারী ঢাকার কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা জুবায়ের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইজতেমা মাঠে থাকা বেশ কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বিকেল পর্যন্ত টঙ্গী ও এর আশপাশের এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে নিহতের নাম ইসমাইল হোসেন মন্ডল (৭০)। তিনি মুন্সিগঞ্জ জেলার মিলিয়াপাড়া গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে। তিনি মাওলানা সা’দ গ্রুপের অনুসারী বলে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল জানিয়েছেন।

পুলিশ, তাবলীগের মুসল্লীরা ও স্থানীয়রা জানান, গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে ঘিরে প্রায় বছর খানেক ধরে তাবলীগ জামায়াতের মুসল্লীরা দিল্লীর নিজামউদ্দিন মারকাজের মাওলানা সা’দ গ্রুপ এবং দেওবন্দ কওমি পন্থী মাদ্রাসার অনুসারী ঢাকার কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা জুবায়ের গগ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এর জের ধরে উভয় পক্ষ বিশ্বইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে পৃথক তারিখ নির্ধারণ করে জোড় ইজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়। সা’দ পন্থীরা ৩০ নবেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী এবং জুবায়ের পন্থীরা ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী পৃথক জোড় ইজতেমার ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মুসল্লীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত কয়েকদিন ধরে ইজতেমা ময়দানে অবস্থান নিতে থাকে। এসময় তারা প্রতিপক্ষ মাওলানা সা’দ অনুসারীদের মাঠে প্রবেশে বাধা দেয়। বাধা পেয়ে তারা টঙ্গীর বাটা রোড ও কামারপাড়া রোডসহ ইজতেমা ময়দানের আশেপাশের এলাকায় অবস্থান নিতে থাকে। এসময় ইজতেমা মাঠে প্রবেশ পথের গেইট বন্ধ করে জুবায়ের অনুসারীরা লাঠি সোটা নিয়ে অবস্থান নেয় এবং জোড় ইজতেমায় যোগ দিতে আসা সা’দ পন্থী মুসল্লীদের ইজতেমা ময়দানে প্রবেশে বাধা দেয়। সা’দ পন্থী মুসল্লীরা শুক্রবার পর্যন্ত ময়দানে প্রবেশ করতে না পেরে আশেপাশের বিভিন্ন মসজিদে অবস্থান নেন। এসব মুসল্লীরা শনিবার ভোরে পুনঃরায় ময়দানে প্রবেশ করতে গেলে জোবায়ের পন্থীদের বাধার মুখে পড়েন। এসময় জুবায়ের অনুসারীরা ইজতেমা মাঠের টয়লেটের ছাদ থেকে বাইরে অবস্থানকারী সা’দ অনুসারীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় সা’দ অনুসারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় সা’দ অনুসারী কয়েকহাজার মুসল্লী গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে উভয় পক্ষের মাঝে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ ইজতেমা ময়দানসহ আব্দুল্লাহপুর ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ ঘটনায় আতংকিত হয়ে পথচারীসহ স্থানীয় ব্যবসায়ীরা দিকবিদিক ছুটোছুটি শুরু করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ইটপাটকেলে ও লাঠির আঘাতে সা’দ অনুসারী ইসমাইল হোসেন মন্ডল ঘটনাস্থলেই নিহত ও উভয়পক্ষের অন্ততঃ দুই শতাধিক মুসল্লী আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে।

এদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ এমদাদুল হক ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন, টঙ্গীর বিশ্বইজতেমা ময়দান এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা সকাল থেকেই ময়দান এলাকায় জলকামান ও সাজোঁয়া যানসহ অবস্থান নেয়। সকাল থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও বেলা ১১টার পর পরই দু’পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হলে ময়দানের বাইরে থাকা মুসুল্লীরা ফটকের তালা ভেঙ্গে এবং সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষকালে ইটপাটকেলে ও লাঠির আঘাতে উভয়পক্ষের দুই শতাধিক মুসল্লী আহত হয়েছেন। পরে অতিরিক্তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছে। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

তাবলীগ সুরা সদস্য ভারতের সা’দ পন্থীর অন্যতম মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম জানান, প্রতিবছরের মত এবারও তারা বিশ্বইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগে টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানে জোড় ইজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়। সে অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ৩০ নভেম্বর জোড় ইজতেমায় যোগ দিতে আসা কয়েক হাজার মুসল্লী ইজতেমা ময়দানে ঢুকতে গেলে দেওবন্দ কওমিপন্থী মাওলানা জোবায়ের অনুসারীরা তাদের বাধা দেয়। কয়েকদিন আগে থেকেই তারা লাঠি-সোটা নিয়ে ময়দানে প্রবেশের ফটকগুলো বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেয়। ফটক দিয়ে তারা কাউকেই ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেয়নি। শনিবার ভোরে সা’দ পন্থীরা ময়দানে প্রবেশ করতে গেলে জুবায়ের পন্থীদের বাধার মুখে পড়েন। এসময় জুবায়ের অনুসারীরা সা’দ অনুসারীদের ওপর হামলা চালায় ও মারধর করে। এতে এক মুসল্লী নিহত ও কয়েকশ’ আহত হয়। তিনি জুবায়ের অনুসারীদের মাঠ থেকে সরিয়ে দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অপরদিকে প্রতিপক্ষের দেওবন্দ কওমি পন্থী তাবলীগ মুরুব্বী মোঃ মাহফুজ জানান, ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরে তাদের জোড় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয়। এ ঘোষণা শুনে সা’দ পন্থীরা ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় দু’পক্ষেকে ডেকে নিয়ে নির্বাচনের আগে জোড় ইজতেমা স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। সেখানে ঊভয় পক্ষই ওই সিদ্ধান্ত মেনে নেয়। তারপরও সা’দ পন্থী কয়েক হাজার তাবলীগ মুসল্লী শনিবার ভোরে সরকারের কাছে দেয়া তাদেও দেয়া প্রতিশ্রুত ভঙ্গ করে ইজতেমা ময়দানে জোড় ইজতেমা করার জন্য ময়দানে ঢুকার চেষ্টা করছেন এবং ফটকে ফটকে জড়ো হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
---গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ জোনের সিনিয়র সহকারি কমিশনার থোয়াই অংপ্রু মারমা বলেন, ইজতেমা ময়দানের বাইরে কয়েক হাজার মুসল্লী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়ায় এবং তাদের মধ্যে সংঘর্ষ বেধে গেলে যানবাহন চলাচল বিঘিœত ও যানজটের সৃষ্টি হয়। দুপুর সোয়া একটার দিকে ধীরগতিতে গাড়ি চলাচল শুরু হয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, টঙ্গীতে মুসল্লীদের দু’পক্ষের সংঘর্ষের কারণে বিমানবন্দর সড়কের এক দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ পারভেজ হোসেন জানান, ওই ঘটনায় এ হাসপাতালে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক মুসল্লী চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মুসল্লীদের আগমন ক্রমাগত বাড়ছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)