মঙ্গলবার ● ৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » হাবিবুল্লাহ সিদ্দিকীকে লিগ্যাল নোটিশ
হাবিবুল্লাহ সিদ্দিকীকে লিগ্যাল নোটিশ
‘পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার বিদয়াত ও গোমরাহি’- ফেসবুকে ও আলোচনা এমন বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর দায়ে বাংলাদেশের সংবিধান ও আইন লঙ্ঘন করায় মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী, খতিব- শান্তিনগর জামে মসজিদ, রাজারহাট, কুড়িগ্রামকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রীম কোর্টের আইনজীবি মোহাম্মদ মাসুদুজ্জামানের মাধ্যমে লিগ্যাগ নোটিশটি পাঠিয়েছেন মাওলানা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম, গবেষক- মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র ও মুয়াল্লিম- মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা।
নোটিশে বলা হয়েছে, পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার স্বপক্ষে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফ থেকে অসংখ্য সুস্পষ্ট দলিল রয়েছে।
নোটিশে আরো বলা হয়, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করার জন্য সরকারী ভাবে ছুটি ঘোষনা করে থাকেন এবং মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উক্ত পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বিশেষ বানী প্রচার করেন। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাষ্ট্রীয়ভাবে উৎযাপন করার জন্য সরকারি প্রজ্ঞাপন জারী করা হয়েছে। সুতরাং উক্ত পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের বিরোধীতা করার মানে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীস শরীফ উনাদের বিরোধীতা করার পাশাপাশি বাংলাদেশ সরকারেরও বিরোধীতা করা যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যাহা প্রচলিত আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। রেজিষ্ট্রী ডাকে পাঠানো নোটিশে সাত কর্মদিবসের মধ্যে তাদের বক্তব্য প্রত্যাহার পূর্বক ক্ষমা চাইতে আহবান জানানো হয়েছে। অন্যথায় নোটিশদাতা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর