মঙ্গলবার ● ৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন
গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর সফিউদ্দীন সরকার স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রাইভেট স্কুল ও শিক্ষক সংগঠকদের নিয়ে মতবিনিময় সভায় ৩ ডিসেম্বর সোমবার নানা প্রতিশ্রুতি দিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। ফিরিস্তি তুলে ধরেন নানা উন্নয়নের।
তিনি আসন্ন নির্বাচনেও গাজীপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করে বৈধ প্রার্থী বিবেচিত হয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ বিধি অনুযায়ী ভোট গ্রহণের তিন সপ্তাহ বা ২১ দিন পূর্বে কোন দল বা প্রার্থী কোন ধরণের নির্বাচনি প্রচারণা চালাতে পারবে না। কিন্তু আইন লঙ্ঘন করেই আগাম প্রচারণা চালানো হচ্ছে।
তিনি ও তার কর্মীরা প্রচারপত্রও বিলি করেছেন।
![]()
গাজীপুর ২ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম বলেন, সরকার দলীয় প্রার্থী প্রতিদিন সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। বিভিন্ন গণমাধ্যমে এসব প্রচারের পরও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না। এতে লেভেল প্লেয়িং ফিল্ডের আশায় গুড়েবালি।
এর আগে ২ ডিসেম্বর রবিবার জাহিদ আহসান রাসেলের স্ত্রী খাদিজা রাসেলের ৪৬ নম্বর ওয়ার্ডে ভোট চেয়েছেন সভা করে।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ