বুধবার ● ৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোবাইল কোর্ট অভিযান ৫ মাদকসেবীর কারাদন্ড
মোবাইল কোর্ট অভিযান ৫ মাদকসেবীর কারাদন্ড
সিলেট প্রতিনিধি :: বুধবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর সদর কোম্পানী সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী নেতৃত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান এর সমন্বয়ে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিলেট নগরীর ক্বিন ব্রিজ এলাকার ৫টি গ্রাম থেকে গাঁজাসহ ৫ জন মাদক সেবীকে আটক করা হয়। এবং আটককৃত ৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
আটককৃত মাদকসেবী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারকুট এলাকার আব্দুল খালিকের ছেলে মো. বিল্লাল শাহ (৩০)। তাকে ১ মাসের কারাদ- দেওয়া হয়। মাদারীপুর জেলার শিবচর বন্দর খোলা এলাকার তোতা ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারি (৩০)। তাকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়। নরসিংদী জেলার মাদবদী উপজেলার বিরামপুর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. বেল্লাল মিয়া (২৫)। তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হাটির পার এলাকার মৃত আলী আহমদের ছেলে সুমন খান (২৪)। তাকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া এলাকার মৃত মজুমদার মিয়ার ছেলে রনি মিয়া (২২)। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, এসএমপি নগরীর ক্বিন ব্রিজ এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ক্বিন ব্রিজ এলাকাসংগ্রহ ৫ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক সেবীকে আটক করা হয়।
র্যাব-৯ এর সদর কোম্পানী সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী নেতৃত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান এর সমন্বয়ে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট এর মাধ্যমে উদ্ধারকৃত আলামত ধ্বংস ও গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ