শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত আলমগীর কবির
নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত আলমগীর কবির
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুইজনের নাম ঘোষণা করা হয়েছিল। গত শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আবার বিএনপির দলীয় মনোনয়ন চুড়ান্ত ঘোষণা করা হয়েছে।
এতে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে শেখ রেজাউল ইসলাম রেজুকে বাদ দিয়ে এ আসনে সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির এর নাম চুড়ান্ত ঘোষণা করা হয়। বিএনপির চুড়ান্ত মনোনয়ন তালিকার ঘোষণা দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে ২৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুইজনের নাম ঘোষণা করা হয়েছিলো। এনিয়ে এলাকায় মানুষের মাঝে চলছিল নানা জল্পনা কল্পনা। এখন এ আসনে সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির এর নাম ঘোষণা করায় বিএনপির নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে অনেক বিএনপির নেতা কর্মীরা জানিয়েছেন।





আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু