শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » বিনোদন » ঈদে স্টার মোমেন্টসে মৌসুমী-বর্ষা-ফারিয়া
প্রথম পাতা » বিনোদন » ঈদে স্টার মোমেন্টসে মৌসুমী-বর্ষা-ফারিয়া
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে স্টার মোমেন্টসে মৌসুমী-বর্ষা-ফারিয়া

---কিছুদিন আগেও নিয়মিত উপস্থাপনার হট সিটে বসতে দেখা যেত নুসরাত ফারিয়াকে। তবে সময় বদলেছে, এখন সেই ফারিয়াই বসছেন অতিথির চেয়ারে; আর উপস্থাপনায় অন্য কেউ। এবারের ঈদে এটিএন বাংলায় চলচ্চিত্রবিষয়ক এক অনুষ্ঠানে এমন দৃশ্যেরই দেখা মিলবে। অনুষ্ঠানটির নাম ‘স্টার মোমেন্টস’।
দুই অংশে ভাগ করা ‘স্টার মোমেন্টস’ এর এই আয়োজনে প্রথম অংশে আসবেন ঢাকাই ছবির আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা। আর দ্বিতীয় অংশে অতিথি হিসেবে থাকবেন চিত্র নায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া ও শিপন।
ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত তারকাদের সঙ্গে থাকবে আলাপচারিতা। এরই ফাঁকে ফাঁকে রয়েছে প্রশ্নোত্তর পর্ব এবং র‍্যাপিড ফায়ার।
এ অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে নবাগত অভিনেত্রী নুসরাত ফারিয়া ও শিপনের পারফরমেন্স।
‘স্টার মোমেন্টস’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রোমানা আফরোজ। প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টা ৪৫ মিনিটে এটিএন বাংলায়।





আর্কাইভ