শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে সিলেটে চলছে পাহাড় কাটার মহাউৎসব
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে সিলেটে চলছে পাহাড় কাটার মহাউৎসব
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে সিলেটে চলছে পাহাড় কাটার মহাউৎসব

---সিলেট প্রতিনিধি :: সিলেটে চলছে পাহাড় কাটার মহাউৎসব। বেপরোয়া ভাবে পাহাড়-টিলা কেটে পাথর উত্তোলন করছে ভূমিখেকো চক্র। ভূমিখেকো চক্র এতই বেপরোয়া যে তারা প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙ্গুলী প্রদর্শন কেটে সাবাড় করছে টিলা। ফলে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের আশংঙ্কা।

জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের নিষেদাজ্ঞা অমান্য করে নতুন করে বাড়ীঘর নির্মান, পাহাড় ও টিলা কর্তন করে পাথর উত্তোলন করছে ভুমিখেকো চক্র। তবে এক্ষেত্রে প্রশাসনের নিষেধাজ্ঞায়ও গাফলতি প্রলক্ষিত হয়েছে। আর বেপরোয়া টিলা কাটায় সচেতন মহল আশংঙ্কা করছেন যে কোন মুহুর্তে পাহাড় ধস, প্রাণহানি ও পরিবেশ বিপর্যয়ের।

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ীর সরকারী পাহাড় হতে দিন রাত ভূমি খেকো চক্রের সদস্যরা বাড়ী ঘর নির্মানের নামে পাহাড় কর্তন করে পাথর উত্তোলন করে যাচ্ছে৷ আর প্রশাসনও দায়সারাভাবে পাহাড় কর্তনের উপরে নিষেদাজ্ঞা জারী নোটিশ টানিয়ে দায়িত্ব্য আদায় করেছে।

কিন্তু প্রভাবশালীরা প্রশাসনের নিষেধাজ্ঞাসুচক নোটিশকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে পাহাড় ও টিলার বুক চিরে বাড়ীঘর নির্মান ও পাহাড়ের পাথর সংগ্রহ করছে। ফলে পাহাড়ের একাধিক অংশের মাটি বৃষ্টির পানির সাথে গড়িয়ে স্থানীয় ফসলী জমি ভরাট হচ্ছে। এছাড়া পাহাড়ের পদদেশে বসবাসকারী পরিবার গুলো জীবনের ঝুকি নিয়ে বসবাস করছে। টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে মারাত্বক প্রানহানীর আশংঙ্কা বিদ্যমান। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্ধাদের।

কোন প্রকার অনুমতি না নিয়ে পাহাড় কেটে পাথর উত্তোলন ও বাড়ী নির্মানকারী জৈন্তাপুর প্লাজা মার্কেটের ব্যবসায়ী কফিল উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জায়গা করে করে বাড়ী নির্মান করছেন৷ কিছু দিনের মধ্যে তিনি অফিসের সহায়তায় বরাদ্ধ নিবেন এ জন্য আগে দখল দেখাতে হবে। তবে পাহাড় কেটে বাড়ী নির্মানের তিনি প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তর হতে কোন প্রকার অনুমতি নেননি৷

তবে অভিযোগ উঠেছে জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আতাত করে ভুমিখেকো চক্র সরকারী পাহাড় শ্রেনীর ভূমি ক্রয়-বিক্রয় এবং ভূমি বন্দোবস্থ পাইয়ে দেওয়ার নামে অপরাধ সংগঠিত করছে। উপজেলা ভূমি অফিসের এক কর্মচারীর ইতোপূর্বে সরকারী আদর্শ গ্রামের ভূমি ক্রয় এবং সরকারী ভূমি দখল করে পাহাড় কেটে বাড়ী নির্মান করেছেন৷

এবিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশ নিকট যোগাযোগ করা হলে তিনি জানান যে জরুরী প্রয়োজনে তিনি কর্মস্থলের বাহিরে অবস্থান করছেন।
কর্মস্থলে ফিরেই তিনি উপজেলার গুয়াবাড়ী এলাকা পরিদর্শন করে পাহাড় কর্তনের সাথে কিংবা ভূমি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। তবে ভূমি অফিসের কেউ জড়িত থাকেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত বৎসর পার্বত চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাহাড়া ধসে প্রাণহানীর ঘটনায় সরকারী ভাবে পাহাড় কর্তনের উপরে নিষেদাজ্ঞা জারী করা হয়৷ এমনকি ২০১৭ সালে স্থানীয় সংসদ সদস্য বর্তমান সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি সরজমিন পরিদর্শন করে গুয়াবাড়ী সহ জৈন্তাপুরের পাহাড় ও টিলা শ্রেনীর ভূমি হতে কোন রূপ পাথর উত্তোলন না করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। সংসদের নির্দেশের পর প্রশাসনের তৎপরতায় কিছুদিন থেমে ছিল পাহাড় কর্তন ও পাথর উত্তোলনের কাজ।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)