শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » মাছ চাষে লাভলী’র ভাগ্য বদল
প্রথম পাতা » কৃষি » মাছ চাষে লাভলী’র ভাগ্য বদল
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাছ চাষে লাভলী’র ভাগ্য বদল

---ঝিনাইদহ প্রতিনিধি :: নারী হয়ে ঘরে বসে থাকেননি লাভলী ইয়াসমিন। নিজের বুদ্ধি আর কর্মদক্ষতা দিয়ে মাছ চাষ করে নিজের ভাগ্য নিজেই গড়ে সংসারের আর্থিক সচ্চলতা ফিরিয়েছেন তিনি। তার এই ভাগ্য বদলের গল্প মোটেও সহজ ছিল না। কঠোর পরিশ্রম তাকে একজন পরিশ্রমী মা ও সংসারী মেয়ে হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি হলেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের উত্তর কাস্টসাগরা গ্রামের নারী উদ্যোক্তা লাভলী ইয়াসমিন। ২০০১ সালে গ্রামের একটি পুকুর লিজ নিয়ে শুরু করেন রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প মাছের চাষ। প্রথম বছরেই সাফল্যের মুখ দেখতে শুরু করেন তিনি। পরের বছর গ্রামের আরও দুটি পুকুর নিয়ে পূর্ণ উদ্যোমে শুরু করেন মাছচাষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। বর্তমানে আট একর জমিতে তিনি রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প, গ্লাসকার্প, সাদাপুটি, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছচাষ করছেন। বর্তমানে তিনি স্বাবলম্বী। পাশাপাশি তার মৎস্য খামারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ২০ জন বেকার নারী-পুরুষের। তিন সন্তানের জননী লাভলী ইয়াসমিনের স্বামী ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বেকার অবস্থায় ছিলেন। ওই সময় তিন সন্তানের লেখাপড়া করেয়িছেন মৎস্য চাষ থেকে আয়কৃত অর্থ দিয়ে। বর্তমানে তার বড় ছেলে কামরুজ্জামান তানজীব টেক্সটাইল ইঞ্জিনিয়ার, দ্বিতীয় ছেলে রাকিবুজ্জামান তানভীর বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ছোট ছেলে হাসিবুজ্জামান রাহাত ঢাকা রেসিডেন্সিয়াল কমার্স কলেজের ২য় বর্ষের ছাত্র। মাছ চাষে সফল এই নারী উদ্যোক্তা ২০১২ সালের ১৩ জুন কৃষি বিভাগের সহযোগিতায় সরকারিভাবে মালয়েশিয়ায় প্রশিক্ষণে অংশ নেন। ১৬ বছরের সংগ্রামী জিবনে লাভলী ইয়াসমিন বর্তমানে মাগুরা ও ঝিনাইদহ শহরের দুটি জমির মালিক। গ্রামে করেছেন পাকা ঘর। এছাড়াও কৃষিতে অবদান রাখায় ২০১৮ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেছেন লাভলী ইয়াসমিন। তার এই সফলতা দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন মৎস্য চাষে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে লাভলী ইয়াসমিনকে সকল প্রকার প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হচ্ছে। তার দেখাদেখি এলাকার অনেক মানুষ মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)