শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিক ও পুলিশের মধ্যকার সম্পর্ক চমৎকার : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিক ও পুলিশের মধ্যকার সম্পর্ক চমৎকার : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক ও পুলিশের মধ্যকার সম্পর্ক চমৎকার : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

---অনলাইন ডেস্ক :: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ডিএমপিতে ৬ মাসে কোনো ভুয়া মামলা হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। ভুয়া মামলায় কেউ আসামি হলে তাকে মুক্তি দেয়া হবে।

আজ রবিবার দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক দুলাল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ রায়, মোসলেহ উদ্দিন, শেখ নাজমুল আলম ও ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, হাতে ক্ষমতা আছে বলেই যাকে তাকে ধরে চালান দেয়া যাবে না। এ ক্ষমতা চিরস্থায়ী নয়।

কমিশনার আছাদুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে পুলিশের মনোমালিন্যের ঘটনা ঘটলেও এখন তা শুধুই অতীত। এখন সাংবাদিক ও পুলিশের মধ্যকার সম্পর্ক চমৎকার। এখন কর্মঠ ও শিক্ষিত তরুণরা সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন।

তিনি বলেন, ২০১৫ সালে কমিশনার হওয়ার পর দেখি সাংবাদিকদের সঙ্গে পুলিশের প্রায়ই ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। অনেক সময় কমিশনারের অফিসের সামনে, ডিএমপি মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকরা মানববন্ধন করেছেন। কিন্তু এখন এসব অতীত। উভয়পক্ষের মনোভাব পরিবর্তন হওয়ায় এখন আর অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে না।

তিনি বলেন, পুলিশের মনোভাব পরিবর্তন করতে আমি নিয়মিত কাউন্সেলিং করি। পুলিশ সদস্যদের বল প্রয়োগের চেষ্টা এবং খবরদারির মনোভাব ত্যাগ করার কথা বলি।

ট্রাফিক সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ঘটনাস্থলে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে বিরোধে জড়াবেন না। বিরোধে জড়ালে উল্টো আসামি হওয়ার আশঙ্কা থাকে। তাই ঘটনাটি ভিডিও করে নিয়ে আসবেন। পরে যথাযথ ব্যবস্থা নেবেন।

সন্ত্রাস, মাদক ও জনহয়রানি বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গাড়ি রিকুইজিশন, ৫৪ ধারায় গ্রেফতার এবং বিচারাধীন মামলায় আসামি করার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাই ওইসব বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে অনেক শঙ্কা ছিল। কিন্তু জনগণ সন্ত্রাস-নৈরাজ্য প্রশ্রয় দেয়নি বলেই তেমন কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি।

আগামী দিনে দেশকে বোমা-সন্ত্রাস মুক্ত রাখতে ক্র্যাবের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা এ দেশকে আরেকটি আফগানিস্তান বানাতে চাই না। বাংলাদেশকে অমিত সম্ভাবনার দেশ উল্লেখ করে তিনি বলেন, এ দেশের পাসপোর্ট হবে সবচেয়ে দামি পাসপোর্ট।

ক্র্যাব সভাপতি আবুল খায়ের বলেন, ৩৭ বছরের সাংবাদিকতা জীবনে পুলিশের সঙ্গে কাজ করছি। এ মুহূর্তে পুলিশের সঙ্গে সাংবাদিকদের সবচেয়ে সুসম্পর্ক বিরাজ করছে। আধুনিক যুগে নেগেটিভ নিউজকে মানুষ ভালো চোখে দেখে না। বিষয়টি মাথায় রেখেই সাংবাদিকরা কাজ করছেন। কোনো একজনের অপকর্মে একটি বাহিনী বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। দেশের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে আমরা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের খবর প্রচার করি। সুত্র : যুগান্তর





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)