শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে পুলিশসহ আটক-২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে পুলিশসহ আটক-২
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে পুলিশসহ আটক-২

---অনলাইন ডেস্ক :: শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে পুলিশের এক এসআই সহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শনিবার (২৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকা থেকে রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) নামে পুলিশের এক এসআই সহ ২ জনকে আটক করা হয়েছে। অভিযানে র‍্যাব ১২ বছরের ২ নির্যাতিত শিশু ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করে র‍্যাব।

শনিবার দিবাগত রাতে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ-২৬/১ নং বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাসা থেকে ১২ ও ১৩ বছর বয়েসের দুই মেয়েকেও উদ্ধার করেছে র‌্যাব। আটক দুজন হচ্ছেন নগরের কোতোয়ালী মডেল থানার মুন্সিপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) ও তার স্ত্রী পরিচয়ে থাকা নেত্রকোনা জেলার কালিয়াজুড়ির আটগাঁওয়ের মৃত মফিজুল মিয়ার মেয়ে রিমা বেগম (৩৫)। আটক রোকন আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের এসআই পদে কর্মরত। আটককৃত রিমা এবং রোকন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় থাকতেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসার নীচ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রিমা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বাসার একটি কক্ষ থেকে দুজন শিশু এবং ৬০ পিছ ইয়াবাও উদ্ধার করা হয়েছে’।

অভিযানে উদ্ধাকৃত নির্যাতিত দুই শিশু হলো- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলাধীন মাঝিকোনা গ্রামের মো. জুয়েল মিয়ার মেয়ে তামান্না আক্তার তমা (১২) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ী গ্রামের আশুক আহম্মেদের মেয়ে দিপা (১৩)। আটক দুজনকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।

তিনি আরও জানান, ‘কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে কিশোরী ও শিশুদের এনে জোরপূর্বক আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটককৃতরা’। সুত্র :ইত্তেফাক





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)