রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে পুলিশসহ আটক-২
সিলেটে শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে পুলিশসহ আটক-২
অনলাইন ডেস্ক :: শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে পুলিশের এক এসআই সহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার (২৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকা থেকে রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) নামে পুলিশের এক এসআই সহ ২ জনকে আটক করা হয়েছে। অভিযানে র্যাব ১২ বছরের ২ নির্যাতিত শিশু ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করে র্যাব।
শনিবার দিবাগত রাতে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ-২৬/১ নং বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাসা থেকে ১২ ও ১৩ বছর বয়েসের দুই মেয়েকেও উদ্ধার করেছে র্যাব। আটক দুজন হচ্ছেন নগরের কোতোয়ালী মডেল থানার মুন্সিপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) ও তার স্ত্রী পরিচয়ে থাকা নেত্রকোনা জেলার কালিয়াজুড়ির আটগাঁওয়ের মৃত মফিজুল মিয়ার মেয়ে রিমা বেগম (৩৫)। আটক রোকন আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের এসআই পদে কর্মরত। আটককৃত রিমা এবং রোকন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় থাকতেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসার নীচ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে রিমা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বাসার একটি কক্ষ থেকে দুজন শিশু এবং ৬০ পিছ ইয়াবাও উদ্ধার করা হয়েছে’।
অভিযানে উদ্ধাকৃত নির্যাতিত দুই শিশু হলো- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলাধীন মাঝিকোনা গ্রামের মো. জুয়েল মিয়ার মেয়ে তামান্না আক্তার তমা (১২) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ী গ্রামের আশুক আহম্মেদের মেয়ে দিপা (১৩)। আটক দুজনকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
তিনি আরও জানান, ‘কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে কিশোরী ও শিশুদের এনে জোরপূর্বক আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটককৃতরা’। সুত্র :ইত্তেফাক





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ