শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বছরের প্রথম দিনেই রাঙামাটির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে বই
প্রথম পাতা » কৃষি » বছরের প্রথম দিনেই রাঙামাটির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে বই
শনিবার ● ২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বছরের প্রথম দিনেই রাঙামাটির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে বই

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলায় বিপুল উত্‍সাহ-উদ্দীপনায় পাঠ্যবই বিতরণ উত্‍সব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে৷ নতুন বছরের প্রথম দিনেই রাঙামাটির বিভিন্ন স্কুলের নতুন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা৷
শুক্রবার (০১ জানুয়ারি) সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উত্‍সবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উত্‍সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ অন্যদিকে রাঙামাটি শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পরিষদের সদস্য অমিত চাকমা রাজু ৷
পাঠ্যপুস্তক বিতরণকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিত্‍ কুমার চাকমা, সহকারী শিক্ষক সিগ্ধা চাকমা এবং শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা বড়ুয়া, সহকারী শিক্ষক অশ্রু চৌধুরী, বলাকা চাকমা, গুনমিতা চাকমা, শাহীন আক্তার, দ্বিশা ত্রিপুরা, গৌরিকা তালুকদার’সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন৷
পাঠ্যবই বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, জেলার সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসায় আমাদের প্রধান লক্ষ্য৷ বইয়ের অভাবে কোন শিক্ষার্থী যাতে ঝড়ে না পরে এটা ঠেকানোই এখন আমাদের মূল উদ্দেশ্য৷
পরিষদের সদস্য অমিত চাকমা রাজু বলেন, শিশু শিক্ষার্থীদের জন্য বছরের এ দিনটি খুব আনন্দের৷ নতুন বই পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে৷ বই পাওয়ার পরে শিশুদের আনন্দ যা হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়৷ শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে এটি তাদের ও অভিভাবদের জন্য বড় আনন্দের৷

আপলোড : ১ জানুয়ারী ২০১৬ : সময় : রাত ১১. ৪৫ মিঃ





আর্কাইভ