মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ভাষা সৈনিকদের সঠিক তালিকা প্রণয়ন করা প্রয়োজন : গনি মিয়া বাবুল
ভাষা সৈনিকদের সঠিক তালিকা প্রণয়ন করা প্রয়োজন : গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, ভাষা সৈনিকদের সঠিক তালিকা প্রণয়ন করা প্রয়োজন। মহান ভাষা আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদেরকে
রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান করা উচিত। মূলত ভাষা আন্দোলনের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ রোপিত হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষ ও গতিশীল নেতৃত্বে ১৯৫২ সালে মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। ১৯৭১ সালে তারই নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নতুন প্রজন্মকে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে আজ ৫ ফেব্রুয়ারী বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচেনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাষা সৈনিক মো. রেজাউল করিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, এড. এম এ হালিম মন্টু, মোঃ হায়দার আলী, লায়ন জেবিন সুলতানা কান্তা, এম সহিদুল ইসলাম, এড. মনিরুল ইসলাম নিজাম ও এম এ মান্নান মনির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকউদ্দিন অপু।





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা