শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে চেয়ারম্যান পদে দুজনকে দলীয় মনোনয়ন
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে চেয়ারম্যান পদে দুজনকে দলীয় মনোনয়ন
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে চেয়ারম্যান পদে দুজনকে দলীয় মনোনয়ন

---আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা হলেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম আকন্দ ও সভাপতি মোকছেদ আলী মন্ডল।
এঁদের মধ্যে ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় করা চূড়ান্ত তালিকা অনুযায়ী আব্দুস সালামকে দল থেকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আবার একই উপজেলায় ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয় মোকছেদ আলী মন্ডলকে। একদিনের ব্যবধানে দুজনকে দলীয় মনোনয়ন দেওয়ার ঘটনায় আক্কেলপুরে নেতাকর্মী ও তাঁদের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রাপ্তির আশায় দীর্ঘদিন থেকে মাঠে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মন্ডল। নির্বাচনী ডামাডোল শুরু হলে চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী হয়ে মাঠে নামেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম আকন্দ। পরবর্তীতে উপজেলা নির্বাচনকে ঘিরে এ দুজনের পক্ষ নিয়ে নেতাকর্মীরাও বিভক্ত হয়ে তাঁদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

তৃণমুলের সভায় তাঁদের সমর্থন দেওয়া নিয়ে মারপিটের ঘটনাও ঘটে। এ অবস্থায় গত ৮ ফেব্রুয়ারি দলের মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮৭ প্রার্থীর মধ্যে আক্কেলপুর উপজেলা নির্বাচনে আব্দুস সালাম আকন্দের নাম চূড়ান্ত হয়। পরের দিন শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ খবর আক্কেলপুরে পৌঁছার পর সালাম আকন্দের সমর্থকরা মিষ্টি বিতরণ করেন।
কিন্তু রবিবার ফেসবুকে শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রের ছবির পোস্ট দিয়ে জানানো হয় আক্কেলপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোকছেদ আলী মন্ডলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবর জানাজানি হলে উল্লাসে মেতে ওঠেন মোকছেদ আলী মন্ডলের সমর্থকরা। মোকছেদ আলী মন্ডলের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী। তিনি বলেন, আক্কেলপুর উপজেলা নির্বাচনে মোকছেদ আলী মন্ডলকে চেয়ারম্যান পদে দল মনোনয়ন দিয়েছে। ৯ ফেব্রুয়ারি তাঁরা ওই মনোনয়নপত্র পেয়েছেন। সে অনুযায়ী দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আজ (সোমবার) মোকছেদ আলীর মনোনয়নপত্র তাঁরা জমা দিবেন। তিনি বলেন, আগে অন্যজনকে মনোনয়ন দেওয়া হলেও পরে যিনি পাবেন সেটাই চূড়ান্ত হওয়ার কথা। এ ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

অন্যদিকে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধীন বলেন, কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে দলের প্রবীণ নেতা আব্দুস সালাম আকন্দকে আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান পদে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সেই নির্দেশই বহাল আছে। সে অনুযায়ী আজ সোমবার দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম আকন্দের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এখন শুনছি মোকছেদ আলী মন্ডলকেও মনোনয়ন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দল যাঁকে ভালো মনে করবে তাঁকেই রাখবেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদুর কাছে জানতে চাইলে তিনি বলেন, দুজনকে মনোনয়ন দেওয়ার বিষয়টি আমিও শুনেছি। তবে এ ব্যাপারে আমি কিছুই জানি না।

জয়পুরহাটের ৫টি উপজেলায় ভোট হবে ১০ মার্চ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চেয়ারম্যান পদে জয়পুরহাটের ৫টি উপজেলাসহ দলের চূড়ান্ত ৮৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তাঁরা হলেন জয়পুরহাট সদরে এস এম সোলায়মান আলী, পাঁচবিবিতে মুনিরুল শহীদ মন্ডল, আক্কেলপুরে আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলালে মোস্তাকিম মন্ডল এবং কালাইয়ে মিনফুজুর রহমান মিলন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)